গা থেকে সমস্ত যদি খুলে পড়ে যায়, আবার নতুন হয়ে ওঠা
সজীবতা
এর কোনো মানে আছে? অপরাধী? প্রতিদিন কত পাপ করি
তুমি তার কতটুকু জানো ?
হাতের মায়ায় কত অভিশাপ সঞ্চিত রেখেছি, পাশাপাশি নদী,
তাও সব খুলে যায়; চেনা শহরের থেকে দূরে
উঁচুনিচু সবুজের ঢল
তার পাশে মাঝে মাঝে নত হতে ভালো লাগে লাবণ্যে উদ্ভিদ
তুমি তার কতটুকু জানো ? এই নদী, একা
দু-চোখ সূর্যাস্তে রাখে প্রবাহিত, বলে
আমি কি অনেক দূরে সরে গেছি?
Related Articles
সুধা তোমাকে ভোলেনি
সুধা ভুলে গেছে। ভুলে যাওয়া তার কাজ। নইলে একা সে বাঁচবে কেমন করে! কবে কী বয়সে কার কাছে কোন ফল দিয়েছে কখন, মনে রাখলে কি চলে! তাও সে নেয়নি, ঘুমিয়েই পড়েছিল যাকে দিতে যাবে তারা সব ওরকমই কবে কী চেয়েছে না-ভেবেই চ’লে যায় যাকে বলেছিল সে বহু কষ্ট করে এনে দেখে, নেই! বলেও যায়নি ‘আসি’ […]
পশম-উৎসবের আমন্ত্রণলিপি
পশমে ভরে যাচ্ছে চারপাশ, হাওয়ায়-হাওয়ায় বাজছে পশমের রণদামামা, পশম তুমি কোথায়? পশমের নামে ঝ’রে যাচ্ছে অজস্র বাদামপাতা শান-বাঁধা পথের ওপর টুপটাপ শব্দের মঞ্জুরি। শীতার্ত এই রাতে পশম তুমি আমাকে তোমার নাগালে রেখো; ওই তো দূরে কোথাও শুনতে পাচ্ছি ক্রমাগত একনাগাড়ে ডেকে চলেছে হাঁসেরা_ বাবুদের বাগানের ঝিলে, আমি বাইরে বেরুতে পারছি না কতোদিন_ আমাকে তুমি নিয়ে […]
শেষ উপহার
যাহা-কিছু ছিল সব দিনু শেষ করে ডালাখানি ভরে_ কাল কী আনিয়া দিব যুগল চরণে তাই ভাবি মনে। বসন্তে সকল ফুল নিঃশেষে ফুটায়ে দিয়ে তরু তার পরে এক দিনে দীনহীন, শূন্যে দেবতার পানে চাহে রিক্তকরে। আজি দিন শেষ হলে যদি মোর গান হয় অবসান, কাল প্রাতে এ গানের স্মৃতিসুখলেশ রবে না কি শেষ। শূন্য থালে মৌনকণ্ঠে […]

