গা থেকে সমস্ত যদি খুলে পড়ে যায়, আবার নতুন হয়ে ওঠা
সজীবতা
এর কোনো মানে আছে? অপরাধী? প্রতিদিন কত পাপ করি
তুমি তার কতটুকু জানো ?
হাতের মায়ায় কত অভিশাপ সঞ্চিত রেখেছি, পাশাপাশি নদী,
তাও সব খুলে যায়; চেনা শহরের থেকে দূরে
উঁচুনিচু সবুজের ঢল
তার পাশে মাঝে মাঝে নত হতে ভালো লাগে লাবণ্যে উদ্ভিদ
তুমি তার কতটুকু জানো ? এই নদী, একা
দু-চোখ সূর্যাস্তে রাখে প্রবাহিত, বলে
আমি কি অনেক দূরে সরে গেছি?
Related Articles
পথ যদি
বিষয়টি আপাতত বিবেচনাধীন জানাবো সময় হলে। অপেক্ষায় থাকতে থাকতে একুশ গিয়ে, তেইশ পেরিয়ে, দিনগুলো যখন চব্বিশের সীমান্ত হারিয়ে পঁচিশের পথে, তখনো হলো না জানা বিবেচনাধীন নথিটির ছাড়পত্র আদৌ পাওয়া যাবে কি না। নিশ্চুপ, কিছু না জানিয়ে দেখিয়ে দিলেন পথ। পথ যদি কিছু বলে, নিশ্চয়ই আমাকে জানাবে বাতাস।
এবার নিঃশব্দ বাঁশির মতো ডাকি
তোমাকে ডাকতে ডাকতে আমি মৌন পাহাড়, ডাকতে ডাকতে উত্তাল সমুদ্র, আমি তোমাকে ডাকতে ডাকতে মাতাল মৌমাছি, ডাকতে ডাকতে নিস্তব্ধ আকাশ; কোটি কোটি বছর আমি তোমাকে এভাবে ডাকছি নদী শুকিয়ে গেলো, নগর ঘুমিয়ে পড়লো পৃথিবীতে নেমে এলো শত শত শীতকাল, আমি তোমাকে ডাকতে ডাকতে অস্থির জলপ্রপাতের মতো গড়িয়ে পড়লাম। এই জীবনে আর কতো ডাকা যায়, কতো […]
আমরা তো অল্পে খুশি
আমরা তো অল্পে খুশি,কী হবে দুঃখ করে?আমাদের দিন চলে যায়সাধারণ ভাতকাপড়ে। চলে যায় দিন আমাদেরঅসুখে ধারদেনাতেরাত্তিরে দুভায়ে মিলেটান দিই গঞ্জিকাতে। সবদিন হয়না বাজার,হলে হয় মাত্রাছাড়া –বাড়িতে ফেরার পথেকিনে আনি গোলাপচারা। কিন্তু পুঁতব কোথায়?ফুল কি হবেই তাতে?সে অনেক পরের কথাটান দিই গঞ্জিকাতে। আমরা তো অল্পে খুশি,কী হবে দু : খ করে?আমাদের দিন চলে যায়সাধারণ ভাতকাপড়ে। মাঝে […]

