স্নায়ুতন্ত্রে ইদানিং পুরাতনীর সুর বাজে
মনের চাতালে বালি কিচকিচ
জং খাওয়া কলমের নীপ বমি করে দুর্গন্ধযুক্ত বস্তাপচা ময়লা
চশমার কাঁচ ঘসে ঘসে, ঘসে ঘসে
পৃথিবী জুড়ে ব্লার এফেক্ট।
কাঞ্চা গুলি গলার নলি চেপে বসে থাকে।
শ্বেতপরি ঢেউ এর উদ্দাম ঝাপটা
পাগল বাতাসের ফার্নেস হল্কা
কোনো কিছুতেই হেলদোল নেই তার।
কালশিটে পরা সুখের অ্যালবাম মগজের দেরাজে বন্দী।
কেন মরচে পরে না???
রিমা কে শেষ দেখার স্মৃতিতে……
Related Articles
বৃষ্টি,বৃষ্টি
সহসা সন্ত্রাস ছুঁলো। ঘর-ফেরা রঙিন সন্ধ্যার ভীড়ে যারা তন্দ্রালস দিগ্বিদিক ছুটলো, চৌদিকে ঝাঁকে ঝাঁকে লাল আরশোলার মত যেন বা মড়কে শহর উজাড় হবে, – বলে গেল কেউ – শহরের পরিচিত ঘণ্টা নেড়ে খুব ঠাণ্ডা এক ভয়াল গলায় এবং হঠাৎ সুগোল তিমির মতো আকাশের পেটে বিদ্ধ হলো বিদ্যুতের উড়ন্ত বল্লম! বজ্র-শিলাসহ বৃষ্টি, বৃষ্টি : শ্রুতিকে বধির […]
উলঙ্গ রাজা
সবাই দেখছে যে, রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে; শাবাশ, শাবাশ! কারও মনে সংস্কার, কারও ভয়; কেউ-বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে; কেউ-বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক; কেউ ভাবছে, রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম , চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে। কিন্তু […]
শীতের মর্সিয়া
কখনো কখনো সিলভিয়া প্লাথের মৃত্যুর মতো এই কঠিন শীতকাল শতাব্দীর এই ভয়াবহ তুষারপ্রবাহ; এই শীতে উলঙ্গ গাছের মতো দাঁড়িয়েছি আমরা দু’জনে। এখানে কেবল সব মৃত পূর্বপুরুষের ঠাণ্ডা হাত, মৃত রমণীদের ঠাণ্ডা স্তন আজ উভয় গোলার্ধে মৃত মানুষের শরীরের মতো শীত অবিরাম শৈত্যপ্রবাহ; এই শীত সব মৃত নক্ষত্রের ঘোলা চোখ, বরফে ঢাকা মাছের আড়ত মানুষে মানুষে […]

