সোঁদা ঘামের গন্ধ জড়িয়ে ছিল আষ্ঠেপৃষ্ঠে,
তুই ছিলি!
বাইরে তখন বালক বাতাস উড়িয়ে দিচ্ছে ধুলো।
বন্ধ চোখে এগিয়ে দিয়েছিলি ভেজা ঠোঁট,
এলোমেলো চুল করে, আবার গোছানো,
আদু কন্ঠে ‘এমনটাই থেকো’
তুই ছিলি!
আজো আমি একই আছি।
তুই?
Related Articles
কথোপকথন-২
কী হয়েছে ?কাপালে ভাঁজ কেন ? চোর-ডাকাতি ? আমাকে খুলে বলো সকাল বেলার শ্বেতপদ্মের রোদে সন্ধেবেলার বিষাদ সেজে আছো । কী হয়েছে আমাকে খুলে বলো হারিয়ে গেছে পায়ের তোড়া মল ? ঠিকানা-লেখা খুচরো ছেঁড়া পাতা ? গোপন চিঠি ? গলার রত্ন হার ? কী বললে ? এক বৃষ্টিপাগল দিনের মৌ মাখানো স্মৃতির গন্ধ ? সেকি […]
মিলিত মৃত্যু
বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিস্কার করে। প্রসঙ্গত, শুভেন্দুর কথা বলা যাক। শুভেন্দু এবং সুধা কায়মনোবাক্যে […]
পৃথিবী
আজ আমার প্রণতি গ্রহণ করো, পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। মহাবীর্যবতী, তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে; মানুষের জীবন দোলায়িত কর তুমি দুঃসহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ কর সুধা বাম হাতে চুর্ণ কর পাত্র, তোমার লীলাক্ষেত্র মুখরিত কর অট্টবিদ্রূপে; দুঃসাধ্য কর বীরের জীবনকে মহৎজীবনে যার অধিকার। শ্রেয়কে কর দুর্মূল্য, […]

