আগাছা ছাড়াই, আল বাঁধি, জমি চষি, মই দিই,
বীজ বুনি, নিড়োই, দিনের পর
দিন চোখ ফেলে রাখি শুকনো আকাশের দিকে। ঘাম ঢালি
খেত ভ’রে, আসলে রক্ত ঢেলে দিই
নোনা পানিরূপে; অবশেষে মেঘ ও মাটির দয়া হলে
খেত জুড়ে জাগে প্রফুল্ল সবুজ কম্পন।
খরা, বৃষ্টি, ঝড়, ও একশো একটা উপদ্রব কেটে গেলে
প্রকৃতির কৃপা হ’লে এক সময়
মুখ দেখতে পাই থোকাথোকা সোনালি শস্যের।
এতো ঘামে, নিজেকে ধানের মতোই
সিদ্ধ করে, ফলাই সামান্য, যেনো একমুঠো, গরিব শস্য।
মূর্খ মানুষ, দূরে আছি, জানতে ইচ্ছে করে
দিনরাত লেফ-রাইট লেফ-রাইট করলে ক-মণ শস্য ফলে
এক গন্ডা জমিতে?
Related Articles
মানুষ বলে গণ্য করি না
রাস্তাঘাটে আজকাল আর কারও সঙ্গে দেখা হয় না। তার প্রধান-প্রধান কারণগুলো এইরকম, সেইসব রাস্তাঘাট আর নেই সেইসব লোকজনও আর নেই। কিন্তু তাই বলে, ‘কারও সঙ্গে দেখা হয় না’, এ-কথার এই মানে নয় যে আজকাল রাস্তাঘাট একদম ফাঁকা, শুনশান। আসল কথাটা খুব খারাপ, তবু বলেই ফেলি, আসল কথাটা হল, আজকাল রাস্তাঘাটে যাদের দেখা যায়, তাদের আমি […]
অদ্ভুদ জীবনের ছবি
আজি এ অদ্ভুদ জীবনের ছবি আমি এঁকে চলি বারে বারে জীবনের শত রঙ হাতে তবুএ রঙে ডোবেনি -মোর তুলি যে ছবি এঁকেছি আগে সে কবে ধুয়ে মুছে গেছে তাই এঁকে চলি বারে বারে জানি এও যাবে মুছে -এ জীবনের সাথে আমার এই অদ্ভুদ ছবি কবে গেছে মিশে জীবনের সাথে শেষ হয়েও রয়ে যাবে […]
কৃত্রিমতা
গাড়ির কাচটা নামা ; গগলস খুলে ওই দ্যাখ সেই সাব-এডিটর তোর অভিনয়ে কৃত্রিমতা আছে লিখে তুলোধনা করেছিল তোকে অবন্তিকা তাকিয়ে রয়েছে তোর পোস্টারের খাঁজে অপলক নাহ, অপলক বলা যুৎসই নয়, গিলছে রে তোর সিলিকন-ঠাসা বুক দুটো। ভুলে গেছে ব্যাটা ওদুটো কৃত্রিম কিন্তু যৌনতার শিল্পবোধে ফেঁসে লটকে পড়েছে তোর বুকের নিজস্ব অভিনয়ে।

