এই সামার তোমাদের বসন্ত কাল , তোমরা খুব ব্যস্ত
এ অঞ্চল থেকে সে অঞ্চল উড়ে বেড়াও তোমরা,
কখনো পাহাড়ে কখনো সমুদ্রে পাখির মতো এই ওড়াউড়ি
সামারে তোমার এই চঞ্চলতা, আমারও খুব পছন্দ;
এবার সামারে এতো বৃষ্টি, বর্ষার এতো জলরঙ
গ্রীষ্মের দেশে দুপুরে লোকে ঘুমায়
তোমরা সামার কাটাও লেকে বা সি-বিচে৷
সামার যেন এখানে ভালোবাসার বর্ষা ঋতু
তুমি সারাদিন সান-বাথ নাও
আমি ঘুমাতে যাওয়ার আগে তোমার নগ্ন ছবিটার
দিকে একবার তাকাই
সামারে তুমি এতো বেশি নগ্ন হতে পারো!
Related Articles
বিবৃতি
ঊনিশে বিধবা মেয়ে কায়ক্লেশে উন্তিরিশে এসে গর্ভবতী হলো, তার মোমের আলোর মতো দেহ কাঁপালো প্রাণান্ত লজ্জা, বাতারে কুটিল সন্দেহ সমস্ত শরীরে মিশে, বিন্দু বিন্দু রক্ত অবশেষে যন্ত্রনার বন্যা এলো, অন্ধ হলো চক্ষু, দশ দিক, এবং আড়ালে বলি, আমিই সে সুচতুর গোপন প্রেমিক। দিবাসার্ধ পায়ে হেঁটে লিরি আমি জীবিকার দাসত্ব-ভিখারী ক্লান্ত লাগে সারারাত, ক্লান্তি যেন অন্ধকার […]
নিঝুম রাত্রি
নিঝুম রাত্রি… ঘুমিয়ে গেছো কি প্রিয়সি ? নাকি আমার মত চাঁদের আলোয় কাটাও নিশি ? এখনো কি তোমার দীঘলে জোনাকি ঠাই খোঁজে- না আমার মত চন্দ্রাহত, ব্যথিত অহরাত্রি ? যদি নির্ঘুম রাত কেটে যায় তোমারও তবে জানার বাইরে একটু তাকিয়ে দেখো- ঘুমাওনি বলে তারাগুলো আজ রাতপ্রহরী এখনো দুরের ল্যাম্পপোস্টের আলো টিমটিমিয়ে জ্বলছে; এক তোমার জন্য […]
সোনার কলসী ভেঙে যায়
সোনার কলসী ভেঙে যায়, উজ্জল সিঁড়িতে। পাহাড়ও এমন করে ভাঙে ঝর্ণার আছড়ানো জলে, সাদা ফেনা, ঘুর্ণিময় তোড়, অথচ তা রক্তারক্তি যুদ্ধদাঙ্গা নয়। এই ভাঙ্গা পরস্পর মিশে যাবে বলে এর স্বাদ ওর, করতলে ওর দেহে ঢলোঢলো শালবীথি-বাসানো প্লাবনে এর দেহ নেমে যাবে স্নানে। সোনার কলসী ভেঙে যায়, উজ্জল সিঁড়িতে। নবীন জলের ঢেউ ধাপে ধাপে নামে ও […]

