শিশিরভেজা শুকনো খড় শিকড়বাকড় টানছে
মিছুবাড়ির জনলা দোর ভিতের দিকে টানছে
প্রশাখাছাড় হৃদয় আজ মূলের দিকে টানছে
ভাল ছিলুম জীর্ণ দিন আলোর ছিল তৃষ্ণা
শ্বেতবিধুর পাথর কুঁদে গড়েছিলুম কৃষ্ণা
নিরবয়ব মূর্তি তার, নদীর কোলে জলাপাহার …
বনতলের মাটির ঘরে জাতক ধান ভানছে
শুভশাঁখের আওয়াজ মেলে জাতক ধান ভানছে
করুণাময় ঊষার কোলে জাতক ধান ভানছে
অপরিসীম দুঃখসুখ ফিরিয়েছিলো তার মুখ
প্রসারণের উদাসীনতা কোথাও ব’সে কাঁদছে
প্রশাখাছাড় হৃদয় আজ মূলের দিকে টানছে
Related Articles
নৌকো থেকে বৈঠা পড়ে যায়
নৌকো থেকে বৈঠা পড়ে যায় জলের তলায় কালো ছাইরঙা জল একবার ঢেউ দিয়ে অন্ধকার এখন কোথায় আছে সেই বৈঠাখানি? দুটো কৌতুহলী মাছ, দু’ খন্ড পাথর, লক্কড়, সাইকেল ভাঙা গোল আংটির পাশে পাঁকে গাঁথা চারানা আট আনা। অন্ধকারে ওদের চোখ জ্বলে। এই জলে থেকে থেকে এখন ওরাও কোন প্রাণী। হারানো বৈঠার কাছে পৌঁছে দেখি, তার দুধারে […]
ধ্বংস হোক সব, জন্ম থেকে শব
তবে সব ধ্বংস হোক আজ থেকে আলোকবর্তিকা আয়োজনে প্রতি মুহূর্তে ঝলসে উঠুক ঘরবাড়ি ধ্বংস হোক সব, জন্ম থেকে শব ।। তবে সব ছাই হয়ে যাক প্রেমিকের মরদেহে সাপুড়ে নাচুক নাগিনী খেলা কবি আর কবিতা- একসাথে জানাজায় নামুক, কফিনের ভেতর চিৎকার করে উঠুক জাহান্নামী শব্দ আজ সব পুড়িয়ে ফেল অভিমানী ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাক সুদূর […]
তোমার মুখ
হাতের উপর তোমার মুখটি তুলে ধরলাম দেখলাম আবেগে বোজা তোমার চোখ দেখা হলো না। কতবার বললাম তোমার কানে, কানে-কানে দেখলাম রক্ত লাজে ফিরিয়ে নেওয়া তোমার চোখ দেখা হলো না। তোমার খোঁপা দিলাম খুলে জড়িয়ে নিলাম আমার মুখে-চোখে-বুকে দেখলাম পরম সুখে দু’হাতে ঢাকা তোমার চোখ দেখা হলো না। যাওয়ার সময় পার হয়ে যাচ্ছিলাম একটি-দু’টি করে সবক’টি […]

