সুখের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে
শীতের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে
অর্ধেক কপাল জুড়ে রোদ পড়ে আছে
শুধু ঝড় থমকে আছে গাছের মাথায়
আকাশমনির ।
ঝড় মানে ঝোড়ো হাওয়া, বাদ্ লা হাওয়া নয়
ক্রন্দনরঙের মত নয় ফুলগুলি
চন্দ্রমল্লিকার ।
জয়দেবের মেলা থেকে গান ভেসে আসে
সঙ্গে ওড়ে ধুলোবালি, পায়ের নূপুর
সুখের চট্ কা ভাঙে গৈরিক আবাসে
দিন যায় রে বিষাদে, ষাদে, মিছে দিন যায় …
Related Articles
অসভ্য দর্শন
(নির্মলেন্দু গুণকে) দালান উঠছে তাও রাজনীতি, দালান ভাঙছে তাও রাজনীতি, দেবদারু কেটে নিচ্ছে নরোম কুঠার তাও রাজনীতি, গোলাপ ফুটছে তাও রাজনীতি, গোলাপ ঝরছে তাও রাজনীতি ! মানুষ জন্মাচ্ছে তাও রাজনীতি, মানুষ মরছে তাও রাজনীতি ! বোন তার বেণী খুলছে, যৌবনের অসহায় রোদে মুখ নত কোরে বুকের ভ্রমর হাতে রাখছে লুকিয়ে- তাও রাজনীতি তরুণেরা অধঃপাতে যাচ্ছে […]
ভালোবাসার দিনে
রাতের অন্ধকার এখন আমার ছবি আঁকার ক্যানভাস । তোমার চোখের আলো আমার রঙ । একদিন তোমাকে যে ছুঁয়েছি সেই আঙুল আমার তুলি এখন । আমি তোমার ঘুমের ছবি আঁকছি । তুমি নিলীন হয়ে শুয়ে আছো এখন আমার ছবির ভেতরে। এই ঘুম থেকে তোমাকে আমি জাগবো না । অস্থির পৃথিবী থেকে তুলে এনে ভালবাসার দু’হাতে তোমাকে […]
নতুন ধর্ম
অনাদি কালের উৎস হতে এমন কথা চলে আসছে ভালোবেসে ধর্মকে গ্রহন করা , না কি ধর্মকে ভালোবেসে ভালোবাসাকে ত্যাগ করা? তুমি কি বলো ? কোনটা সত্যি ? ধর্মের মাঝেই তো ভালোবাসা লুকিয়ে আছে তবে ত্যাগ আর গ্রহনের মাঝে এত সংশয় কেন? পরস্পরের আলিঙ্গনের বন্ধনেই তো ধর্মের আদান প্রদান তোমার আজান, আমার শঙ্খধ্বনি এই দুই […]

