কাল রাতের বেলা গান এল মোর মনে,
তখন তুমি ছিলে না মোর সনে।।
যে কথাটি বলব তোমায় ব’লে
কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে
উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে-
তখন তুমি ছিলে না মোর সনে।।
ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি তোমায় যাব বলে।
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে,
পাখির গানে আকাশ গেল পূরে,
সেই কথাটি লাগল না সেই সুরে
যতই প্রয়াস করি পরানপণে-
যখন তুমি আছ আমার সনে।।
Related Articles
তোমার কাছেই
সকাল নয়, তবু আমার প্রথম দেখার ছটফটানি দুপুর নয়, তবু আমার দুপুরবেলার প্রিয় তামাশা ছিল না নদী, তবুও নদী পেরিয়ে আসি তোমার কাছে তুমি ছিলে না তবুও যেন তোমার কাছেই বেড়াতে আসা! শিরীষ গাছে রোদ লেগেছে শিরীষ কোথায়, মরুভূমি! বিকেল নয়, তবু আমার বিকেলবেলর ক্ষুৎপিপাসা চিঠির খামে গন্ধ বকুল তৃষ্ণা ছোটে বিদেশ পানে তুমি ছিলে […]
দেখেছি যে একবার
দেখেছি যে একবার_ সেই দেখা ফুরোলো না আর সেই লাল ডুরে, সেই উঠোনে লেবুর গাছ, তারই তলে কোমল ছায়ার অগাধ ভেতরে ডুবে বালিকা সাজায় তার আপন সংসার। আমার ভেতরে সেই মেয়েটি যে রেখে গেছে তার পুতুল বরের ছবি, আমি যেন সেই রব বধূটির পাশে শুয়ে যখন জ্যোছনার লেবুগন্ধ আলো নেশাতুর রাতের বাসরে জ্বলে, বুকে অভ্র […]
হাবু মিয়া
জুয়েল হাসান…. হাবু মিয়া রাগ করেছে গাছ তলাতে বসে, মামা নাকি ভোর বেলাতে চড় মেরেছে কষে। হাবু মিয়া ভোরবেলাতে বই না পড়ে শুনেছিল গান, তাইতো মামা রাগ করে তার মলে দিয়েছে কান। হাবু মিয়া রাগ করেছে বলবে না আর কথা, বুকে তাহার জমা আছে অনেক অনেক ব্যাথা। মামা তাকে কিনে দিবে একটা খেলনা গাড়ি, কিনে […]

