হাঁটতে হাঁটতে পার হয়ে গেছি তপ্ত দুপুর;
এখন বিকেল। সামনে সন্ধ্যা।
কার যেনো সুর_
ইশারায় ডাকে, আয় আয় হাঁকে
আমার নামেই আসছে রাত্রি গভীর কালো
কে যেনো বলছে, দুয়ারে অতিথি
প্রদ্বীপ জ্বালো।
আলোর খেলাতো দেখেছি আগেও
অনেক আমি।
এখন রাতের উষ্ণ হাতের স্পর্শ কী পাবো?
পাই বা না পাই, আমি চলে যাই দূর দিগন্তে
খেলা শেষ হলো, বেলা শেষ হলো নিজের অন্তে
তবু এক নাম বলে পরিণাম কবির কিচ্ছা_
শেষ হবে নাকো কোনো দিন যেনো আমার ইচ্ছা।
Related Articles
আজ পঞ্চাশ (কবি – নিলয়)
আজ পঞ্চাশ – অতদূর পথ হেঁটে চর্বিত চর্বণ শেষে স্মৃতির পাতা ঘেঁটে দেখি শুধু ঘাস – আজ পঞ্চাশ … আশা ভরা চোখে তবু যদি বা তাকাই কভু সম্মুখ পানে – সবুজ ঘাসের দ্বীপ রাঙা বধূ লাল টিপ জীবনের গানে, ফিরে আসে বারবার হারাতে চাই না আর যত প্রিয়জন, জীবনের গল্পে আজকে বা কালকে আছে সারাক্ষণ […]
স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো
একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’ এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না৷ তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? […]
আফ্রিকার প্রেমের কবিতা
যে বয়সে পুরুষ ভালোবাসে নারীকে, সে বয়সে তুমি ভালোবেসেছিলে তোমার মাতৃভূমি, দক্ষিন আফ্রিকাকে। যে বয়সে পুরুষ প্রার্থনা করে প্রেয়সীর বরমাল্য, সে বয়সে তোমার কন্ঠ রুদ্ধ হয়েছে ফাঁসির রজ্জুতে যে বয়সে পুরুষের গ্রীবা আকাঙ্খা করে রমনীয় কোমাল বাহুর ব্যগ্র-মুগ্ধ আলিঙ্গন; সে বয়সে তোমাকে আলিঙ্গন করেছে মৃত্যুর হিমশীতল বাহু। তোমার কলম নিঃসৃত প্রতিটি পঙ্ক্তির জন্য যখন তোমার […]

