সূর্য নামের ছোকরাটা বড় জ্বলতে শিখেছে, তাই না হে?
আজ্ঞ হ্যাঁ।
গনগণে চোখ, জ্বলজ্বলে ভূরু, উরু ভেঙে দিলে কেমন হয়?
আজ্ঞ হ্যাঁ।
আজকাল আর চাঁদে সে রকম রাবড়ির মতো জেল্লা নেই
আজ্ঞে হ্যাঁ।
টুনি বালবদের ফোলাপে ফাঁপালে প্রতিভা ছড়াবে হাজার গুণ।
আজ্ঞে হ্যাঁ।
নিজের লালার সরু সুতোর দিয়ে বেনারসী বোনে মাকড়সা।
আজ্ঞে হ্যাঁ।
আমারও তেমনি, থুতু ছিটোলেই হীরে-জহরত আকাশময়।
আজ্ঞে হ্যাঁ।
কানেই শুনেছো, দেখনি কখনো ঈশ্বর নামে লোকটাকে।
আজ্ঞে হ্যাঁ।
কাল এসেছিলো, বেচতে চাইছে ধড়া-চূড়োসহ সিংহাসন।
আজ্ঞে হ্যাঁ।
ঈশ্বর হয়ে প্রথমেই আমি বুনবো কঠিন শৃঙ্খলা।
আজ্ঞে হ্যাঁ।
পাহাড়গুলোকে পিঁপড়ে বানাবো, সব গাছ হবে ভেরেন্ডা।
আজ্ঞে হ্যাঁ।
Related Articles
যবনিকার ভূমিকা
বসি কাহারো লাগি, ঐ পথ চাহি, আলোখানি জ্বালিয়া কে এসেছিল? কে বা তাহা জানে, মনের সে ভাঙা দ্বার খুলিয়া মনের কুঁড়ি, ফুল হবে যবে, ফেলনা তাহারে তুলিয়া আপন গৃহ ত্যাজি, তারে হেরি ফিরি আজি, এই পরবাসে সকল রাগ-অনুরাগ, ঐ বয়ে যায় বিষণ্ণ বাতাসে সুবিজন দেশে, ধাই অনিমেষে, কেন তবু আজি আঁখি ভরে আসে দগ্ধ রাজপথে […]
স্বাধীন বাতাসে
বিভেদে যাবো না। বিনোদনে কাটাবো সময়। চোখে যদি থাকে জল আসবো মুছিয়ে। পায়ে, পায়ে হেটে যাবো তাহার বাড়ীতে ছায়া যদি পাই। কাটাবো সময় গাছের ছায়ায়। সেও যদি বলে, ফিরে যাও, আসবো ফিরে, যদি কিছু না বলে থাকবো একাকী। যেমন এখন আছি। দু’হাতে সোনার শেকল বেঁধে দাঁড়াবো আবার আগের মতো যেভাবে দাঁড়িয়েছিলাম আনেক আগে অভিধানে যদি […]
প্রেমহীন
শেষ ভালোবাসা দিয়েছি তোমার পূর্বের মহিলাকে এখন হৃদয় শূন্য, যেমন রাত্রি রাজপথ ঝকমক করে কঠিন সড়ক, আলোয় সাজানো, প্রত্যেক বাঁকে বাঁকে প্রতীক্ষা আছে আঁধারে লুকানো তবু জানি চিরদিন এ-পথ্ থাকবে এমনি সাজানো, কেউ আসবে না, জনহীন, প্রেমহীন শেষ ভালোবাসা দিয়েছি তোমার পূর্বের মহিলাকে! রূপ দেখে ভুলি কী রূপের বান, তোমার রূপের তুলনা কে দেবে? এমন […]

