একমুঠো জোনাকীর আলো নিয়ে
ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার।
একমুঠো জোনাকীর আলো পেয়ে
এক একটা যুবক হয়ে যাচ্ছে জলটুঙি পাহাড়
যুবতীরা সুবর্ণরেখা।
সাপুড়ের ঝাঁপি খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী
পুজো সংখ্যা খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী।
একমুঠো জোনাকীর আলো নিয়ে
ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার।
ময়দানের মঞ্চে একমুঠো জোনাকী উড়িয়ে
জয়ধ্বনি দিয়ে উঠল যেন কারা।
রবীন্দ্রসদনে তিরিশজন কবি তিরিশদিন ধরে আউড়ে গেল
একমুঠো জোনাকীর সঙ্গে তাদের ভাব-ভালোবাসা।
ইউনেসকোর গোল টেবিল ঘিরে বসে গেছে মহামান্যদের সভা
একমুঠো জোনাকীর আলোয়
আফ্রিকা থেকে আসমুদ্র হিমাচল সমস্ত হোগলা বন আর ফাটা দেয়ালে
সাজিয়ে দেবে কোনারক কিংবা এথেন্সের ভাস্কর্য।
সাত শতাব্দীর অন্ধকার এইভাবে
ফাঁকা মাঠে ম্যাজি দেখিয়ে চলেছে একমুঠো জোনাকীর আলোয়।
Related Articles
কাশবনে বৃষ্টি
সারাদিন রোদ নেই ঝড়ো হাওয়া কন্কন্, যেন ডানা ঝাপটায় ঝন্ঝন্ শন্শন্। কাঁপে ডাল কাঁপে পাতা কাঁপে হাড়-মজ্জা, বৃষ্টি ও বিজুলির এ কী রণসজ্জা! পূর্ণকুটির কাঁপে, কাঁপে জল কংশের, জ্যৈষ্ঠ বাঁজায় বাঁশি চরাচর ধ্বংসের। কখনোবা ঝিরিঝিরি কখনোবা অঝোরে, মাঠ-ঘাট-প্রান্তরে ঝরছে সে সজোরে। আর কতো জল আছে আর কতো ঝরবে, ছোট্ট এ- পৃথিবীটা কতো জল ধরবে? আকাশে […]
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু এখনো কেমন যেন হৃদয় টাটায়- প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে পাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে। এখনো কেমন যেন কল কল শব্দ শুনি নির্জন বৈশাখে, মাঘ-চৈত্রে- ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি। প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যাই পেছনের সজল ভৈরবী, […]
কল্পনার স্মৃতি
কিরে? তোর মনে পরে? মনে পরে সেই দর্জিপাড়ার অন্ধগলিটা? যেখানে প্রথমবার তোর মখমল হাত ছুঁয়ে গেল আমার হাতে। হাল্কা কেঁপে, চট্ করে একটু তফাৎ বানিয়ে নিয়েছিলি। তারপর দুজনেই চুপ। সেখান থেকে এগলি সেগলি পথ হারানো জটিল বাঁক স্যাঁতস্যাঁতে নোনালাগা দেয়াল ঘোরের মধ্যে পেরতে পেরতে হঠাৎ পৌঁছে গেলাম বড় রাস্তার মোড়ে। রাস্তার ওপারে তখন নিয়ন আলোয় […]

