ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট ডিনার খাচ্ছ রোজ।
সে তোমাকে চেনে?
যে খাট-পালঙ্গে শুয়ে স্বপ্নে তুমি চাঁদ সদাগর
সে তোমাকে চেনে?
যে আয়নাকে শরীরের সব তিল, সর্বস্ব দেখালে
সে তোমাকে চেনে?
যেন মেয়ে-দেখা, এত বেছে ঐ পর্দা কিনেছিলে
ও তোমাকে চেনে?
এই কালো টেলিফোন, ওয়ার্ডরোব, লং প্লেয়িং, টিভি
এই সব থাক্-থাক্ বই, সোফা, নেপালী মুখোশ
কে তোমাকে চেনে?
একমাত্র কার্পেটের ধুলোটুকু, রোদটুকু ছাড়া
দরোজার জানালার ছেঁড়া-খোঁড়া আলোটুকু ছায়াটুকু ছাড়া
কে তোমাকে চেনে?
Related Articles
কদম ফুলের ইতিবৃত্ত
আমি তোমাকে কতবার বলেছি আমি বৃক্ষের মতো অনড় নই তুমি যতবার ফিরে এসেছ ততবারই ভেবেছ আমি কদমবৃক্ষ হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকব কিন্তু এখন দেখ আমি গাছের নিচে দাঁড়িয়ে থাকলেও হয়ে গিয়েছি বৃক্ষের অধিক এক কম্পমান সত্তা বাঁশি বাজিয়ে ফুঁ ধরেছি আর চতুর্দিক থেকে কেঁদে উঠেছে রাধারা আমি কি বলেছিলাম ঘর ভেঙে আমার কাছে এসো আমি […]
বোধ
(মাহবুব হাসান-কে) শালিক নাচে টেলিগ্রাফের তারে, কাঁঠালগাছের হাতের মাপের পাতা পুকুর পাড়ে ঝোপের ওপর আলোর হেলাফেলা এই এলো আশ্বিন, আমার শূন্য হলো দিন কেন শূন্য হলো দিন? মহাশ্বেতা মেঘের ধারে-ধারে আকাশ আপন ইন্দ্রনীলের ঝলক পাঠায় কাকে? ছাদে-ছাদে বাতাস ভাঙে রাঙা বৌ-এর খোঁপা এই এলো আশ্বিন, আমার শূন্য হলো দিন কেন শূন্য হলো দিন? শিউলি কবে […]
মৃত ঈশ্বর !
মাঝে মধ্যে … বুকের ভিতর নড়ে উঠেন, এক হৃদয় ঈশ্বর ! মন ভরা যার শূণ্যতায়! মাঝে মধ্যে… হৃদয়ের গহীন কোনে, তৃষ্ণা জাগে শুশ্রুষার ! আকাঙ্ক্ষা জুড়ে যার… কেবল-ই বেদনা ! মাঝে মধ্যে… তোমার মাঝে ঝড় উঠে… কেবল সত্যের ! যে তুমি প্রবল ভাবে কেবল-ই মিথ্যা ! মাঝে মাঝে মনে হয়, এই মিথ্যা তোমাকে কবর দিয়ে […]

