গোলাপে রয়েছে আঁচ, পতঙ্গের ডানা পুড়ে যায়
হাওয়া ঘোরে দূরে-দূরে
ফুলকে সমীহ করে
সূর্যাস্তও থমকে থাকে!
দেখো-দেখো
আমার বাগানে এক অগ্নিময়
ফুল ফুটে আছে
তার সৌরভেও কত তাপ!
আর সব কুসুমের জীবন-চরিত তুচ্ছ করে
সে ঘাড় ঘুরিয়ে দেখে চতুর্দিক
বৈদুর্ষমণির মতো চোখ মেলে সে রয়েছে প্রতীক্ষায়
কার? কার?
Related Articles
একটি কুকুরের মৃত্যু
মারা গেল আমার কুকুরটি তাকে আমি সমাহিত করি বাগানে পুরনো মরচে ধরা একটি যন্ত্রের পাশে। একদিন আমিও হবো তার অনুগামী তবে এখন সে পরলোকে তার বিচ্ছিরি কোটটিসহ খারাপ ব্যবহার আর ঠাণ্ডা নাক নিয়ে আর আমি এক বস্তুবাদী যে কখনও করেনি বিশ্বাস আকাশে প্রতিশ্রুত স্বর্গে, যার প্রত্যাশায় আছেন অনেকে। আমার বিশ্বাস, স্বর্গে কখনও হবে না আমার […]
মুখোশ
মাঝে মাঝে…… নিজেকে বড্ড অচেনা লাগে! আমি কে, আমি তা ভুলে যাই! প্রতিনিয়ত নিজের মাঝে বসত করে যেই জন, প্রায়সই আমি তাঁকে খুঁজি… সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা গভীর রাত অথবা খুব ভোরে…! যখন কালচে ধুষর আকাশে, জেগে থাকে শুধু ঐ শুকতারাটি ! অথবা যখন আমার চারপাশের পৃথিবীতে, শত চেষ্টা করেও কেউ আর জেগে থাকেতে পারে না! এমন কি […]
চন্দনকাঠের বোতাম
যেমন উপত্যকা থেকে ফিরে এসেছি বহুবার, পাহাড়ের চূড়ায় ওঠা হয়নি যেমন হাত অঞ্জলিবদ্ধ করেছি বহুবার, কখনো পার্থনা জানাইনি যেমন নারীর কাছে মৃত্যুকে সমর্পণ করেছিলাম মৃত্যুর কাছে নারীকে যেমন বৃক্ষের কাছে জল্লাদের মতন গিয়েছি কুঠার হাতে উপকথার কাঠুরেকে করেছি উপহাস যেমন মানুষের কাছে আমিও মানুষ সেজে থাকতে চেয়েছিলাম কৃতজ্ঞতার বদলে ফিরিয়ে নিয়েছি মুখ যেমন স্বপ্নের মধ্যে […]

