সুন্দরি রাধে আওয়ে বনি।
ব্রজরমণীগণ মুকুটমণি॥
কুঞ্চিতকেশিনি, নিরুপমবেশিনি,
রস-আবেশিনি ভঙ্গিনি রে।
অধরসুরঙ্গিনি, অঙ্গতরঙ্গিনি,
সঙ্গিনি নব নব রঙ্গিনি রে॥
কুঞ্জরগামিনি, মোতিমদশনি,
দামিনি-চমক-নেহারিনি রে।
আভরণধারিন, নব-অভিসারিণি,
শ্যামর হৃদয়বিহারিণি রে।
নব অনুরাগিণি, অখিলসোহাগিনি,
পঞ্চম রাগিণি মোহিনি রে।
রাসবিলাসিনি, হাসবিকাশিনি,
গোবিন্দদাস-চিত-শোহিনি রে॥
Related Articles
অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো
অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো! সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো ॥ পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ সেই তো তোমার গেহ। সমরঘাতে অমর করে রুদ্রনিঠুর স্নেহ সেই তো তোমার স্নেহ ॥ সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে […]
তোমারি ইচ্ছা হউক পূর্ণ
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী। তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা– দাও দুঃখ, দাও তাপ, সকলই সহিব আমি ॥ তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি। ওই মঙ্গলরূপ ভুলি, তাই শোকসাগরে নামি ॥ আনন্দময় তোমার বিশ্ব শোভাসুখপূর্ণ, আমি আপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী ॥ মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে, অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী। […]
তুমি ছেড়ে ছিলে,ভুলে ছিলে বলে
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে হেরো গো কী দশা হয়েছে – মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে।। বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা; দরশন নেব তবে চলে যাব,অনেক দিনের বাসনা।। ‘ নাথ নাথ ‘ বলে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে- কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে? ও অমৃতরূপ দেখিব যখন […]

