কবিতা

ছেঁড়া বা খোঁড়া বা ওড়া

স্মৃতিটা ছিল অসম্পূর্ণ। শরীররটা ছিল দামী।
তোমার আঙুল বুনছিলো যাকে, সে-কি আমি, সেকি আমি?

উত্তর দেয়ার আগে থামিয়ে দিলে সুঁইসুতো।
থামলো বুনন।
সেই থেকে শুধু খুঁড়ছি, সেই থেকে শুধু উড়ছি …
সেই থেকে শুধু গুণছি

যার যার স্বর্গপতন।

মুহম্মদ নূরুল হুদা
মুহম্মদ নূরুল হুদা
মোহাম্মদ নুরুল হুদা বাংলাদেশের সত্তর দশকের একজন আধুনিক কবি , একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তাঁর জন্ম ১৯৪৯ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলায়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাঁকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।