বাদল দিনে মনে হয়ে যায় উড়ূউড়ূ
ছেঁড়া আকাশ বৃষ্টি বোনে অঝোর ধারায়,
এখন আমি ভিজবো বলে ঘর ছেড়েছি
কদম ফুলের গন্ধে মাতাল মনটা হারায়।
সব জানালা খোলা আমার মনের ঘরে
জলপরীরা যখন-তখন দিচ্ছে উঁকি,
আমার ভেতর নষ্টপ্রহর দিচ্ছে নাড়া,
কেমন করে সেই আহ্বান একলা রুখি?
জলের সাথে ছিলো আমার জানাশোনা,
হাত বাড়ালেই মাছ হবো এই মাছের পোনা।
Related Articles
নজরুলের গান শুনে
নাওয়া, খাওয়া ছাড়িয়া দিয়া, বড়পা কাঁদিতে কাঁদিতে বলিলেন, অভিশাপ দিলাম, তাহার কণ্ঠ যেন চিরতরে স্তব্ধ হইয়া যায় হইলে তাহার সর্বাঙ্গে ঘৃণা মাখিয়া দিব। বড়পার কথায় বুঝিতে পারিলাম নজরুল গীতির গায়ক ইয়াকুব আলী সেইদিন কেন আমার বড়পাকে শুনাইয়াছিলেন ‘জানি বাহিরে আমার তুমি অন্তরে নও’
কান্না
প্রেম নেই তবু প্রেমের কান্না মরেনি তুমি নেই তবু তোমাকে পাওয়ার বাসনার সোনা ঝরেনি এই সর্পিল জীবনের পথে আলগোছে ছুঁয়ে যাওয়া তুমি যেন কোন চৈত্র রাতের দূর সমুদ্র হাওয়া! তুমি নেই তবু একটি বিপুল বিস্ময় আছে মনে- হঠাৎ কখনো পাখি ডেকে যায় বনে, হঠাৎ কখনো বাতার পাশে হেনার গন্ধ জাগে; হঠাৎ কখনো দুঃস্বহ অনুরাগে একটি […]
কে
১৮. কে বেরিয়ে যে আসে সে তো এভাবেই আসে, দুর্বিনীত ধ্রুপদী টংকার তুলে লন্ডভন্ড করে চলে আসে মৌলিক ভ্রমণে, পথে প্রচলিত রীতি-নীতি কিচ্ছু মানে না। আমি এক সেরকম উত্থানের অনুপম কাহিনী শুনেছি। এমন অনমনীয় পৃথক ভ্রমণে সেই পরিব্রাজকের অনেক অবর্ণনীয় অভিমান থাকে, টসটসে রসাল ফলের মতো ক্ষত আর ব্যক্তিগত ক্ষয়-ক্ষতি থাকে। তাকে তুমুল শাসায় মূলচ্যুত […]
