তোমাকে বাজাই
সমুদ্র-শাঁখ তুমি
গাছে ফুল আসে
ফুলেরা কিশোরী হয় ।
ডালপালাগুলো সবুজ পাতার খামে
চিঠি লিখে লিখে
প্রেম নিবেদন করে ।
ফ্রক ছেড়ে শাড়ি পরে
সমগ্র বনভূমি ।
তোমাকে ভাসাই
মেঘের নৌকো তুমি
তুমি জান লাল
প্রবালের নীল দ্বীপ ।
অমরাবতীর
দরজায় এসে নামো,
খাট-পালঙ্ক
পেতে দেয় জোৎস্নারা ।
বুড়ি চাঁদ এসে ঝাড়-লন্ঠন জ্বালে ।
পৃথিবীর ফাটা গালে
হেসে ওঠে পূর্ণিমা ।
Related Articles
পরানের গহীর ভিতর-১
জামার ভিতর থিকা যাদুমন্ত্রে বারায় ডাহুক, চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর, মানুষ বেকুব চুপ,হাটবারে সকলে দেখুক কেমন মোচড় দিয়া টাকা নিয়া যায় বাজিকর ৷ চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও, বুকের ভিতর থিকা পিরীতের পূর্ণিমার চান, নিজেই তাজ্জব তুমি – একদিকে যাইবার চাও অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান৷ সে তোমার পাওনার […]
তোমার বর্ণনা
তোমাকে বিশদ ব্যাখ্যা করবো কি বর্ণনায়ই বুঝেছি অক্ষম নাই সে কিঞ্চিৎ ভাষাজ্ঞান, মাত্রাবোধ এমনকি শব্দেরও শৃঙ্খলা সে-বিদ্যা আয়ত্তে নাই অনায়াসে পাঠ করি তোমার চিবুক কিংবা ধরো প্রসিদ্ধ নগর দেখে দেয় কেউ যে-রকম গাঢ় বিবরণ, দর্শনীয় বস্তু আর সুপ্রাচীন স্থানের তালিকা, সে-রকম তোমার বিশদ ব্যাখ্যা জানি আমি পারবো না কখনো। তোমাকে বিশদ ব্যাখ্যা করবো কি এখনো […]
কপোট্রনিক ভালোবাসা
কপোট্রনিক ভালোবাসা ——————————– একবিংশ শতাব্দীর এক ডিজিটাল রাজপুত্র সাইবার পৃথিবীর সাত সমুদ্র তের নদী ব্রাউজ করে একদিন এলো ফেসবুক নামের যাদুকরী সাইটে, যেখানে মায়াবী রাজকন্যারা নির্ঘুম জেগে থাকে কোন এক অজানা রাজপুত্রের বন্ধুবারতার অপেক্ষায় । অবশেষে একদিন রূপকথার যুগের সেই ঐতিহাসিক স্টাইলে ফেসবুকে ভালোবাসার স্ট্যাটাস দিল এক মোহময় ডিজিটাল রাজকন্যা ! অবিরাম কথোপকথনে বিনিদ্র […]

