হৃদয়ের একদিকে গোল হয়ে রয়েছে বেদনা।
উপশম খুঁজে আমি নাগালের সমস্ত গাছের
মূল উৎপাটন করে নিংড়ে রস লাগিয়েছি বুকে।
ওষুধের সাধ্য নেই, প্রকৃতি পারে না দিতে আর
আহারের রুচি, ঘুম, স্বপ্নের মধ্যে হেঁটে যাওয়া।
বারান্দার এক কোণে বসে আছি অচিকিৎস্য, কালো।
স্পর্শ দাও হে বাতাস দক্ষিণের উলঙ্গ বাতাস
দাও হাত এইখানে হৃদয়ের বামে, এইখানে
যেন চোখ মুদে আসে স্বপ্নে ভাসে চুড়ির আওয়াজ।
না, নিদ্রা চাইনা আমি। নিরাসক্ত ব্যথা ও বিস্বাদ
ফোঁটা ফোঁটা ঝরে যাক। দেখা যাক কেমনে সে চায়
আমাকে আরাম দিতে, নিয়ে যেতে আমার স্পন্দন।
Related Articles
বোতাম রহস্য
কিছু কিছু কৌশল আঙুল শিখেছে ধূর্ত শিকারীর মতো কিন্তু সে আমার শার্টের বোতাম লাগাতে পারে না। বোতামের উপকরণ আর প্রস্তুতপ্রণালী তাকে দেখিয়ে এনেছি আধুনিক কারখানা থেকে, আশ্বস্ত হই, এইবার হয়তো আর ভুল হবে না। কিন্তু আঙুল আকাশ ছোঁয়, তার ডগায় মেঘ তুলে আনে, প্রজাপতির ডানা থেকে তুলির মতো তুলে আনে রং, টোকা দিয়ে উল্টে দেয় […]
প্রেম চাই
এই মুহূর্তে, এক্ষুনি আমার একটু প্রেম দরকার। একটু আগেই কলমটা একগাদা নোংরা বমি করল। শুরুতেই ‘বিবর্ণ ধুসর প্রান্তর’। আমি দুহাত দিয়ে আপ্রান চেপে ধরলাম নীপটাকে। ফস্কে গেল, ছড়াত! কালি ছড়িয়ে পরল খাতার মধ্যিখানে। সেখান থেকে বেরিয়ে এলো এক নিকষ অন্ধকার, এবার সেই অন্ধকার ধীরে ধীরে হয়ে উঠল ‘রক্তস্রাব’। ঘিনঘিনে পোকাগুলো কিলবিলিয়ে সাঁতরাতে লাগল তার ওপর। […]
আশা
হয়ত তোমার পাব’ দেখা, যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।। ঐ সুদূরের গাঁয়ের মাঠে, আ’লের পথে বিজন ঘাটে; হয়ত এসে মুচকি হেসে ধ’রবে আমার হাতটি একা।। ঐ নীলের ঐ গহন-পারে ঘোম্টা-হারা তোমার চাওয়া, আনলে খবর গোপন দূতী দিক্পারের ঐ দখিনা হাওয়া।। বনের ফাঁকে দুষ্টু তুমি আসে- যাবে নয়্না চুমি’ সেই সে কথা লিখছে […]

