পরমাণু-দেশে নিরস্ত্রীকরণ নিয়ে
কথা বলতে চাই। বেয়োনেট উঁচিয়ে
আমার অস্থি-মজ্জা পাহারা দেবে,
এটাই তবে সাংবিধানিক?
কীভাবে গর্দান নেবে,
ভাবছো? তুমি কি সেই অস্ত্রধারী, আধিকারিক?
আজ রাতে পাখিদের উৎসব চলছিল
আমন্ত্রিত আমাকে একটি খড়কুটো দিল,
তাই নিয়ে উৎসাহে মেতে উঠি
−লক্ষ করি, চারপাশে বিরুদ্ধ ভ্রুকুটি
নিরস্ত্রীকরণে কেন আমি পাখির সঙ্গ নিয়েছিলাম
কেন বলেছিলাম, চাই বনজঙ্গলঘেরা একটি সবুজ গ্রাম?
Related Articles
লোকটা জানলই না
বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায়! হায় ! লোকটার ইহকাল পরকাল গেল ! অথচ আর একটু নীচে হাত দিলেই সে পেতো আলাদ্বীনের আশ্চর্য প্রদীপ, তার হৃদয় ! লোকটা জানলোই না ! তার কড়ি গাছে কড়ি হল । লক্ষ্মী এল রণ-পায়ে দেয়াল দিল পাহাড়া ছোটলোক হাওয়া যেন ঢুকতে না পারে ! তারপর একদিন গোগ্রাসে গিলতে […]
ইতিহাস যদি ফের
ও কাকে দেখছি আমি বেরিয়েছে? পিঠে তার ব্যাগ, ব্যাগের ভেতরে রুটি, আতাফল, জরুরি ওষুধ হঠাৎ কামড়ায় যদি মন্দকাল শেয়ালের খ্যাঁক, ছিপিআঁটা কোমল পানীয় তার তেজালো বুদ্বুদ! সাইকেল? নাকি যাবে পায়ে হেঁটে? অথবা বেলুন! বাহন কী হবে তার অমাবস্যা অতিবাহনের? যাত্রাশেষে অন্নের ব্যঞ্জনে শুধু পাবে পোড়া নুন? এ কেমন কাল এলো এই দেশে এতটা ঘুমের? তাই […]
বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা
নক্ষত্রপুঞ্জের মতো জলজ্বলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামের প্রুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলিশৈশবে ‘পাখী সব করে রব’ ব’লে মদনমোহন তর্কালঙ্কার কী ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি, অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন, ঘুরেছি কাননে তাঁ নেচে নেচে, যেখানে কুসুম-কলি সবই ফোটে, জোটে অলি […]

