তোমাদের যা বলার ছিল
বলছে কি তা বাংলাদেশ ?
শেষ কথাটি সুখের ছিল ?
ঘৃণার ছিল ?
নাকি ক্রোধের,
প্রতিশোধের,
কোনটা ছিল ?
নাকি কোনো সুখের
নাকি মনে তৃপ্তি ছিল
এই যাওয়াটাই সুখের।
তোমরা গেলে, বাতাস যেমন যায়
গভীর নদী যেমন বাঁকা
স্রোতটিকে লুকায়
যেমন পাখির ডানার ঝলক
গগনে মিলায়।
সাঁঝে যখন কোকিল ডাকে
কারনিসে কি ধুসর শাখে
বারুদেরই গন্ধস্মৃতি
ভুবন ফেলে ছেয়ে
ফুলের গন্ধ পরাজিত
স্লোগান আসে ধেয়ে।
তোমার যা বলার ছিল
বলছে কি তা বাংলাদেশ ?
Related Articles
সে কোথায় যাবে
পৌষের পূর্ণিমা রাত ডেকে বললো, যা- সে কোথায় যাবে? নিঝুম মাঠের মধ্যে সে এখন রাজা একা-একা দুন্দুভি বাজাবে? ছিল বটে রৌদ্রালোকে তারও রাজ্যপাট সোনালি কৈশোরে আজ উল্লুকের পাল হয়েছে স্বরাট চৌরাস্তার মোড়ে দাঁতে দাঁত ঘষাঘষি, চোখের টঙ্কার এরকম ভাষা সে শেখেনি, তাই এই রূপকথায় তার জন্ম কীর্তিনাশা! গায়ে সে মেখেছে ধুলো, গূঢ় ছদ্মবেশে বোবা ভ্রাম্যমাণ […]
চলা
পাশেই দাঁড়িয়ে ছিল । কিন্তু আমি দেখেও দেখিনি । হয়তো সতর্ক কথা শোনাতেই চেয়েছিল এসে ——– আমি তবু শুনেও শুনিনি । এগোতে চেয়েছি শুধু অবুঝ সামনের দিকে । সামনে বলে সত্যি কিছু আছে ? থাক বা না-ই থাক, ভেবেছি চলেছি । জানিনি যে কোন এক অসফলি প্রান্তরের থাবার ভিতরে অপব্যয়ে ভরে গেছে আমার সমস্ত উন্মুখতা […]
কথোপকথন-২
কী হয়েছে? কপালে ভাঁজ কেন? চোর-ডাকাতি? আমাকে খুলে বলো সকাল বেলার শ্বেতপদ্মের রোদে সন্ধেবেলার বিষাদ সেজে আছো । কী হয়েছে আমাকে খুলে বলো হারিয়ে গেছে পায়ের তোড়া মল ? ঠিকানা লেখা খুচরো ছেঁড়া পাতা ? গোপন চিঠি ? গলার রত্ন হার ? কী বললে এক বৃষ্টিপাগল দিনের মৌ-মাখানো স্মৃতির গন্ধ ? সেকি ? সেতো তুমি […]

