গাছের নিকটে যাও, দেখবে সমস্তকিছু ভুল
এমন গরিমা কিন্তু নিশ্চিতই তোমার সাজে না,
তুমি খুব সাদামাটা তুমি খুব পত্রপুষ্পহীন
গাছের নিকটে যাও, গাছের নিকটে বিদ্যা শেখো।
তোমার কিছুই নেই, গাছের রয়েছে ডালপালা
রয়েছে আলো ও গন্ধ, রয়েছে সবুজ ভরপুর,
গাছের নিকটে গেলে ছায়া পাবে শান্তি কিছু পাবে
তোমার রয়েছে দুঃখ, গাছের রয়েছে সি্নগ্ধ ছায়া,
গাছ দিতে পারে শান্তি, তুমি কিছু তেমন পারো না
বৃষ্টিজলে ভেজে গাছ হয় আরো অধিক প্রাঞ্জল,
গাছের গরিমা নেই, আছে মাটি আছে তার জল
গাছের নিকট যাও, দেখবে শিখেছো সব ভুল।
Related Articles
শুয়ে শুয়ে
আমার সঙ্গে শোবে এসো, তোমার উরুতে আমি আমার মাথাটি রাখছি, আর আমার কাত হয়ে শোওয়া কোমরের খাঁজে তোমার বাহু রাখো, এভাবে ভাই বোনের মত, বোন বোনের মত, টোনাটুনির মত, সুকসারীর মত, পেঙ্গুইন দম্পতির মত চলো শুয়ে থাকি। শুয়ে শুয়ে কবে কোন শিশুকালে দুপুরের পুকুরে হাঁসের সাঁতার দেখেছিলে, একটি বাচ্চা হাঁস পথ হারিয়ে কাঁদছিল, ওকে তুলে […]
এখন
দারুণ সুন্দর কিছু দেখলে আমার একটু একটু কান্না আসে। এমন আগে হতনা, আগে ছিল দুরন্ত উল্লাস, আগে এই পৃথিবীকে জয় করে নেবার বাসনা ছিল এখন মনে হয় আমার এই পৃথিবীটা বিলিয়ে দেই সকলকে পরশুরামের মত রক্তস্নান সেরে চলে যাই দিগন্ত কিনারে যত সব মানুষকে চিনেছি, তাদের ডেকে বলতে ইচ্ছে হয় নাও, যার যা খুশি নাও, […]
দুর্দিন চিরকাল থাকে না
যখন দুর্দিন ঘনিয়ে আসে তখন মাথা ঠান্ডা রাখাই সবচেয়ে জরুরী কাজ। যাঁদের মুখে সব সময় কথার খই ফোটে তাঁদের দরকার তখন কিছুদিনের জন্যে বাক্সংযম অভ্যাস করা। দুর্দিন আসছে, এই খবরটুকু যাঁদের কানে পৌঁছে দেওয়ার মানুষ ছিল না, তাঁরা কবি, অধ্যাপক, রাজনীতির পন্ডিত অথবা নেতা যা-ই হোন না কেন, তাঁদের উচিত এখনও কিছুদিন নিজেদের ভাবনাগুলিকে যাচাই […]

