গাছের নিকটে যাও, দেখবে সমস্তকিছু ভুল
এমন গরিমা কিন্তু নিশ্চিতই তোমার সাজে না,
তুমি খুব সাদামাটা তুমি খুব পত্রপুষ্পহীন
গাছের নিকটে যাও, গাছের নিকটে বিদ্যা শেখো।
তোমার কিছুই নেই, গাছের রয়েছে ডালপালা
রয়েছে আলো ও গন্ধ, রয়েছে সবুজ ভরপুর,
গাছের নিকটে গেলে ছায়া পাবে শান্তি কিছু পাবে
তোমার রয়েছে দুঃখ, গাছের রয়েছে সি্নগ্ধ ছায়া,
গাছ দিতে পারে শান্তি, তুমি কিছু তেমন পারো না
বৃষ্টিজলে ভেজে গাছ হয় আরো অধিক প্রাঞ্জল,
গাছের গরিমা নেই, আছে মাটি আছে তার জল
গাছের নিকট যাও, দেখবে শিখেছো সব ভুল।
Related Articles
আজি এ বসন্তে
বানর ছিলাম। সর্ব গাছে গাছে লম্ফে চড়িতাম কী অবলীলায় বসন্তে বসন্তকালে কত স্নেহভরে ভাই পুষ্প ‘পরে বুলাইতাম ল্যাজ স্বীয় ল্যাজখানি! তবু কী নিমিত্ত ধোঁকা দিল হে আমারে ভগবান উলটো বুঝলি রাম! তোমার সেবক আমি, দেখি বাপা একবার তোর মুখখানি। তুলারাম, খেলারাম, আজি এ বসন্তে আমি গেলাম গেলাম কিন্তু কাঁহা যাব ভাই? কাজে গেলে ডর লাগে, […]
বিজ্ঞানী
[যদি জানতাম ওরা (জার্মানরা) ব্যর্থ হবে বোমা বানাতে, তাহলে এমন কিছুই আমি করতাম না, যা বোমা বানানোর দিকে যায়।__ আইনস্টাইন।] পাঁচ পৃষ্ঠা লিখেছি মৃত্যুর পূর্বের অধ্যায়ে তারপর চলে গেছি দূর আয় থেকে ব্যয়ে সিন্ধুজল থেকে দূরত্বের ধারণা জন্মাল সেই সূত্রে জানা আমাদের আলো মানে, আলো। তিনপৃষ্ঠা লিখেছি আলোর পিছনের দিকে এক পঙক্তি দেব শুধু ওর […]
হারানো সুর
খুঁজে চলেছি সেই হারানো সুর, খুঁজে চলেছি সেই অতীত সুদূর — কাটেনি যে আজ ও রাতের আঁধার হয়নি যে ভালোবাসার ভোর !! মরণের পারে তোমার ছোঁয়া বার্তা লয়ে যায় দখিন হাওয়া ; মন মিশে যায় তোমার পরশে হারানো সুর […]

