যেন পাহাড় ভাঙতে আমার একটি জীবন নষ্ট হবে
প্রভু কি তাই ভাঙলে তুমি?
বাউলগানের মতন সৃজন হয় না ব’লে অগৌরবের
প্রভু আমার জন্মভূমি
নাকি হিসেব সমস্ত ভুল, কালবিনাশী সহাস্যতায়
নদীতে বাঁধ বাঁধলে কথায়
শব্দ শুধু শব্দ এবং শব্দ মানেই সাশ্রু কুমীর।
Related Articles
ঈশ্বরী
যখন বরফে সব ঢেকে আছে, তুমি একা জেগে যখন বিকল স্মৃতি, কে কোথায় মনেও পড়ে না এইখানে টিলা ছিল ওইখানে ছিল বুঝি লেক আজ সব শ্বেতাভায় কালো শুধু তোমার কালিমা যখন শপথ মানে কেবলই শ্বাসের অপঘাত যখন জীবন মানে কেশর নখর আর দাঁত যখন নিজেকে শুধু মনে হয় তুষারের হিমে ঝরে-যাওয়া জমে-যাওয়া নিরুদ্দেশে মরে-যাওয়া পাতা […]
হিসেব
কতটুকু ভালোবাসা দিলে, ক তোড়া গোলাপ দিলে, কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে, কটি নির্ঘুম রাত দিলে, কফোঁটা জল দিলে চোখের – সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছেলে আমাকে, বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো; আমি বুঝে নিলাম- তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসোনা। ভালোবাসা ফুরোলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছো। ভালোবাসা ততদিনই ভালোবাসা যতদিন এটি অন্ধ […]
এই ভালো এই তবে ভালো
তোমার সময় যদি সদাশয় হে ঈশ্বর হয় আমাদের ঘরে এসো একবার দু’এক মিনিট। লাবণ্যের চুল আজও সুবাসিত তেলে গন্ধময়— যদিও দালান ভাঙা, কী নির্মল হাসে ন্যাংটো ইট। তবুও যখন তুমি পূর্ণিমার চাঁদ তুলে ধরো, যখন মাখিয়ে দাও পৃথিবীর আননে মাখন— তখন যদিও শ্বাস বন্ধপ্রায়, প্রাণ মরো-মরো, আমার মাটির থালা হয়ে ওঠে সোনার বাসন, ভরে যায় […]

