এই দেশে জন্মেছি বলেই বিজ্ঞ বাউল, আমি তোমার
আঙ্গুল ধরে টেনেছিলাম ধর্ম ও ফুল
আমি তোমাকে স্পর্শ কোরে বলেছিলাম গভীরতায়
আবার যখোন আসবো, আমি দেখিয়ে দেবো
জল কেন যায় মাটির চিবুক ভিজিয়ে জলের স্রোত কে যায়
চরৈবেতি…
আমি তোমাকে শিখিয়ে দেবো
শিকড় আমার শিকড়, আমি ফুল ফুটিয়ে ফুল ফুটিয়ে
কি কোরে যাই মাটির নীচে মমতা আমি দেখিয়ে দেবো
কি কোরে যাই কি কোরে যাই!
এই দেশে জন্মেছি বলেই ফুল ফোটানোর প্রজ্ঞা আমি
পেয়েছিলাম, অনাবরণ আজ যদিবা হত্যাপ্রবণ
খরায় আমি।
পুড়তে পুড়তে এই ভাবে যাই, এই ভাবে যাই
এই দেশে জন্মেছি বলেই ব্যর্থ বাউল, আমি তবুও বলেছিলাম
চরৈ্বেতি…চরৈবেতি
পুড়তে পুড়তে যেই ভাবে যাই চলেছিলাম চরৈবেতি
পুড়তে পুড়তে সবটা আমার
সবটা জুড়ে শীতল… আমি যেভাবে জল বলেছিলাম!
পুড়তে পুড়তে বলেছিলাম
মাটির চিবুক ভিজিয়ে আমি আমার চোখে বলেছিলাম।
বিচিত্রা : ১৩৮০
Related Articles
তুমি
তুমি অপরুপ, তুমি সৃষ্টির যথেষ্ট পূজা পেয়েছো জীবনে? তুমি শুভ্র, বন্দনীয়, নারীর ভিতরে নারী, আপাতত, একমাত্র তুমি বাথরুম থেকে এলে সিক্ত পায়ে, চরণকমলযুগ চুম্বনে মোছার যোগ্য ছিল- তিন মাইল দুরে আমি ওষ্ঠ খুলে আছি, পূজার ফুলের মতো ওষ্ঠাধর আমি পুরোহিত, দেখো, আমার চামর, বাহু স্বতোৎসার শ্লোক হৃদয় অহিন্দু, মুখ সোমেটিক, প্রেমে ভিন্ন কোপটিক খৃষ্টান আশৈশব […]
নীলের শিথানে
যে শাদা দেখি ঐ বকের পাখাতে সে রঙ চায় ওকি আকাশে মাখাতে বোঝে না পাখি সে কি নীলের শিথানে কী ফুল ফুটে আছে আকাশে-বিতানে? আলেয়া ঝিকিমিকি সন্ধ্যারাতে যে নদী বয়ে যায় মনের অতলে কে গোনে ঢেউ তার রূপালি সে জলে। কে অাঁকে বনে ঐ সবুজ কাহিনী লাজুক চোখ তুলে আজও তো চাহিনি, কী মায়া আছে […]
কুকুরের গল্প
একটি টিনের চাদরের ঘষটানি থেকে উঠে আসছে একটি কুকুরের আর্ত চিৎকার আর্ত শব্দের মধ্যে থেকে যাচ্ছে একটি বিপন্ন রেফ একটি সংঘর্ষের পরিমিত ধ্বনিবাহকতা আততায়ী বা অমসৃণ দ্বিতীয়পক্ষের উপস্হিতি যেভাবে ধাতুসম্পর্কে নিহিত রয়েছে গোলাপের বর্ণসংকেত কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন চিদানন্দ সোম তিনি যেহেতু সারা জীবন কুকুর পুষেছেন তাঁর বিশ্বচরাচরের গল্পে সারাক্ষণ ঘুরে বেড়ায় এক মহাজাগতিক অলৌকিক […]

