নিশ্চিত কোথাও কোনো ভুল থেকে গেছে…
প্রধান অসুখ নিয়ে কলকাতায় ঘোরে লক্ষ লোক
আজ কিছুদিন হলো তারই মধ্যে বসন্ত এসেছে
প্রত্যক্ষ পলাশে, পাশে মুচকুন্দ চাঁপার নোলক—
নিশ্চিত কোথাও কোনো ভুল থেকে গেছে
ব্যবহারে।
মানুষের সব গিয়ে এখন রয়েছে হিংসা বুকে
প্রেম-পরিণয় গিয়ে এখন সে রক্তের অসুখে
মোহ্যমান, প্রাণ নিতে পারে
নিশ্চিত কোথাও কোনো ভুল থেকে গেছে
ব্যবহারে।
মানুষের সঙ্গে আর মেলামেশা সঙ্গতও নয়—
মনে হয়, এর চেয়ে কুকুরের শ্লেষ্মাও মধুর।।
Related Articles
যাত্রা
জলের দিকে জল ভেসে যায় হাওয়ার দিকে হাওয়া তাকিয়ে থাকি, চোখ চলে না সমুদ্দুরের পারে, একা-একা একলা অন্ধকারে আমার আছে কেবল নৌকো বাওয়া। যাচ্ছি কোথায়, কেউ জানে না, পাগলা হাওয়া বাধ মানে না, রাতের কালো জলের কাছে আমার কথা ছিল একটু থামার। থেমেও ছিলাম, কেউ ডাকেনি দুয়ার খুলে কেউ রাখেনি। অশেষ জলে আশাও যে নেই […]
হৃদয়ের একদিকে
হৃদয়ের একদিকে গোল হয়ে রয়েছে বেদনা। উপশম খুঁজে আমি নাগালের সমস্ত গাছের মূল উৎপাটন করে নিংড়ে রস লাগিয়েছি বুকে। ওষুধের সাধ্য নেই, প্রকৃতি পারে না দিতে আর আহারের রুচি, ঘুম, স্বপ্নের মধ্যে হেঁটে যাওয়া। বারান্দার এক কোণে বসে আছি অচিকিৎস্য, কালো। স্পর্শ দাও হে বাতাস দক্ষিণের উলঙ্গ বাতাস দাও হাত এইখানে হৃদয়ের বামে, এইখানে যেন […]
নীল বৃষ্টি
নীল বৃষ্টি -ধুসরপ্রজাপতি, সব দুঃখগুলো ডানা মেলে যেদিন উড়ে যাবে বুঝবে সেদিন বৃষ্টি হবে, বৃষ্টির রং হবে লাল, যেমনটি কৃষ্ণচূড়া পুরো গাছটা ঢেকে ফেলে তার রং দিয়ে, যেদিন সব সম্পর্কের সঙ্গা শুধু একটাই হবে, সেদিন যেন বৃষ্টি হবে, বৃষ্টির রং হবে সাদা, যেমনটি কাশফুল ছেয়ে থাকে চরের উপুকুল, যেদিন তুমি আমাকে দেখতে পাবে তোমার চাওয়া […]

