অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দু’জনেই দু’জনকে বলবো,
‘অনেকদিন দেখা হয়নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে
তোমার সঙ্গে আমার
অথবা
আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।
Related Articles
কী যেন নেই, এলোমেলো সব…
জানো ? আজ রাতটা ভীষণ কাঙাল ভীষণ জেদি, সহস্র আক্ষেপ জমে আছে মখমলের আকাশে । কিসের যেন যন্ত্রণা তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত বোঝা যায় না, অগোছালো ভীষণ ! কী যেন নেই ! কী যেন নেই ! বুকের ভেতরে যে অন্ধ কুঠিরে সময়ের বসবাস সেটা আজ জীবন্ত শ্মশানের মত, শুধুই হাহাকার, বিলাপ, চিৎকারের কারুকার্য মাখা নকল সুখ […]
একটু পা চালিয়ে, ভাই – ৪
লেনিনকে আমরা দাঁড় করিয়ে রেখেছি ধর্মতলায় ট্রামের গুমটির পাশে। আঁস্তাকুড়ের ভাত একদল খুঁটে খুঁটে খাচ্ছে ডাস্টবিনে হাত চালিয়ে দিয়ে। লেনিন দেখছেন। গ্রামের এক লোক শহরে ডাক্তার দেখিয়ে সর্বস্বান্ত হতে এসেছিল তার আগেই তাকে সর্বস্বান্ত করে দিয়ে গেল এক পকেটমার। লেনিন দেখছেন। সন্ধের মুখে যে মেয়েটাকে একটা ট্যাক্সি এসে তুলে নিয়ে গিয়েছিল, সন্ধে গড়িয়ে গেলে, হাই […]
সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে
সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে, উজ্জ্বলতা ধরে আর্দ্র, মায়াবী করুণ এটা সেই পাথরের নাম নাকি ? এটা তাই ? এটা কি পাথর নাকি কোনো নদী ? উপগ্রহ ? কোনো রাজা ? পৃথিবীর তিনভাগ জলের সমান কারো কান্না ভেজা চোখ ? মহাকাশে ছড়ানো ছয়টি তারা ? তীব্র তীক্ষ্ণ তমোহর কী অর্থ বহন করে এই […]

