এটম বোমার থেকে দু’বছর বড় এই-আমি
ধ্বংস ও শান্তির মধ্যে মেরু-দূর প্রভেদ মানি না।
ক্ষীয়মাণ মূল্যবোধ, সভ্যতার সমূহ সংকটে
আমি কি উদ্বিগ্ন খুব?—উদ্বিগ্নতা আমাকে সাজে কি?
রাষ্ট্র, রাষ্ট্রনীতি, নেতা, নানাবিধ আইন-কানুন
নিয়ন্ত্রিত করে যাচ্ছে যথারীতি প্রকাশ্য জীবন
ভিতর-মহল জেঁকে বসে আছে লাল বর্ণমালা।
সদরে-অন্দরে—অনিবার্য সংঘর্ষের ফলে—গড়ে
সবুজ সংসার।—স্বভাবত সদর-বিমুখ আমি
ভিতর-সন্ধানী আলো ফেলি সান্ধ্য-শামুকের সুখে।
আমার জীবনে স্থায়ী কোনো সকাল-দুপুর নেই,
সারাক্ষণ ব্যেপে থাকে—অপরাহ্ণ—মনোধিমণ্ডলে।
সম্পূর্ণ বর্জন নয়, গ্রহণে-বর্জনে গড়ে নিই
মানুষের বসবাসযোগ্য চিরস্থায়ী ঘর-বাড়ি,
বহিরঙ্গে নাগরিক—অন্তরঙ্গে অতৃপ্ত কৃষক;
স্থান-কাল পরিপার্শ্বে নিজ হাতে চাষাবাদ করি
সামান্য আপন জমি, বর্গা-জমি চষি না কখনো।
বিস্তীর্ণ প্রেইরী নয়—আপনার সীমিত সবুজে
পরম নিশ্চিন্তে চরে নীল-গাই, যূথবদ্ধ মেষ,
নিরীহ হরিণগুচ্ছ, নৃত্যপর জেব্রা ও জিরাফ।
Related Articles
বাউল
ভালোবাসা যদি এ-রকমই হয় রক্তমাংস, কাম লালনেও মিছে লজ্জা পাবো কি, সঙ্কোচে লিখি নাম? মানুষ লিখেই কতোবার কাটি, মানুষের বেশি নই কামে-প্রেমে তাই এতো ভার বহি, এমন যাতনা সই! মানুষে যদি বা মাহাত্ম্য নেই পাষাণেই দেখা হবে তোমাতে আমাতে আজকাল বাদে এটুকু তো সম্ভবে। প্রেমের মূল্যে আমাকে ছেড়েছো ঘৃণার মূল্যে দিও তুমিও জানো না আমিও […]
দিকশূন্যপুর
এই শহর বা সেই শহর হয়তোবা নাম না জানা কোনও গ্রাম তুই আছিস সেখানে। স্বামী সন্তানের আদরে জড়ানো ঘরকন্না করছিস সুখে। এখনো হয়তো দুপুরবেলা বিছানায় উপুর হয়ে শুয়ে সুনীল বাবুর উপন্যাস পড়িস। হ্যাঁরে, কোনও চরিত্রের সাথে আমার মিল খুঁজে পাস? আমি পাই। আমার ভীষণ নীল হতে ইচ্ছে করে। এখন আমি কোথায় জানিস? ভাটিনার জঙ্গলে। লাল […]
হারানো ছেলের গীত
কথা বলি আমি ঝরে যায় ঝরাপাতা হাওয়ায় উড়ছে তোমাদের হালখাতা। তোমাদের সাথে ব্যবধান চিরদিন হিসেব নিকেশ মেলে না তো কোনো দিন। সামনে কেবল খোলা আছে এক পথ এই পথে কবে চলে গেছে সেই রথ। রথের মেলায় এসেছিল এক ছেলে বিস্ময়ভরা চোখের পাপড়ি মেলে। ওই সেই ছেলে হারিয়ে গিয়েছে মাঠে তাকে খুঁজে ফিরি হাটেবাটে ঘাটেঘাটে। তার […]

