তোমার কণ্ঠস্বর মনে হয় যেন স্নিগ্ধ পাইনবীথি
তুমি অনন্তের মধ্যে যে এক উদাসীন গায়ক পাখি;
তোমার কণ্ঠে বনভূমির জঙ্গল বাতাসের শব্দ
তোমার বুকে রাত্রিদিন অনন্ত উত্থান-পতন, ভাঙাগড়া।
তুমি যখন কথা বলো, মনে হয় গান গাইছে বাতাস
তোমার কণ্ঠে শুনতে পাই পুরনো দিনের গান;
হঠাৎ মন যেন কেমন করে ওঠে, তোমার কাছে ছুটে যাই,
আমার নিজের আর কোনো পরিচয় থাকে না;
এই হৃদয়ের ওপর পড়েছে অনেক বরফ, ঝরেছে পাতা
আমি তাই মুখ লুকিয়ে তোমার জন্য কাঁদি;
তোমার কণ্ঠস্বর শুনতে শুনতে আমার বালকবেলা মনে পড়ে
আমি সেই কচিপাতার বুকের মধ্যে ফিরে যাই।
Related Articles
বিদায়ী কৈশর আমার
তিল তিল করে বেড়ে উঠার মাছরাঙা রঙধনুর শৈশব কৈশর সেই সব দিন– ধীরে ধীরে, একটু একটু করে স্মৃতি হয়ে যায় আজ তারে বলছি বিদায়… জলের ঝাপ্টায় ঘুম তাড়ানো সকাল শার্টেরএলোমেলো লাগানো বোতাম কাধে ব্যাগ, ভারী বোঝা, ক্লাস রুম, হই-হুল্লোর সব চুপ হয় যখন টিচার রুমে- আমি বিভোর, সেইসব দিনগুলোয় আজ কেন বলছি বিদায়… ব্যাটে বলে […]
মরণ-বিরোধী পঙ্ক্তিমালা
আমি গোলাকার চাঁদ এবং জ্যোস্নাধারার কথা চিন্তা করি, অথচ ঘোর অমাবস্যা ধেয়ে আসে আমার দিকে। মনে হয়, একটা কুচকুকে কালো কাফন আমাকে ঢেকে ফেলেছে। দম বন্ধ হয়ে আসছে। তাহলে আমার দিন কি ফুরিয়ে এলো? চিরকালের জন্যে নিশ্চিহ্ন হয়ে যাবে এই শরীর আমার, যাকে কত যত্নেই না ধুলোবালি, নোংরা আবর্জনা থেকে বাঁচিয়ে রেখেছি? শরীর একটু বিগড়ে […]
প্রথম চুম্বন
স্তব্ধ হল দশ দিক নত করি আঁখি— বন্ধ করি দিল গান যত ছিল পাখি। শান্ত হয়ে গেল বায়ু, জলকলস্বর মুহূর্তে থামিয়া গেল, বনের মর্মর বনের মর্মের মাঝে মিলাইল ধীরে। নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে নিঃশব্দে নামিল আসি সায়াহ্নচ্ছায়ায় নিস্তব্ধ গগনপ্রান্ত নির্বাক্ ধরায়। সেইক্ষণে বাতায়নে নীরব নির্জন আমাদের দুজনের প্রথম চুম্বন। দিক্-দিগন্তরে বাজি উঠিল তখনি দেবালয়ে আরতির […]

