প্রভু, তোমা লাগি আঁখি জাগে ;
দেখা নাই পাই
পথ চাই,
সেও মনে ভালো লাগে॥
ধূলাতে বসিয়া দ্বারে ভিখারি হৃদয় হা রে
তোমারি করুণা মাগে ;
কৃপা নাই পাই
শুধু চাই,
সেও মনে ভালো লাগে॥
আজি এ জগতমাঝে কত সুখে কত কাজে
চলে গেল সবে আগে ;
সাথি নাই পাই
তোমায় চাই,
সেও মনে ভালো লাগে॥
চারি দিকে সুধা-ভরা ব্যাকুল শ্যামল ধরা
কাঁদায় রে অনুরাগে ;
দেখা নাই পাই
ব্যথা পাই,
সেও মনে ভলো লাগে॥
Related Articles
যেও না, যেও না ফিরে
যেও না, যেও না ফিরে দাঁড়াও বারেক দাঁড়াও হৃদয়-আসনে। চঞ্চল সমীর সম ফিরিছ কেন কুসুমে কুসুমে, কাননে কাননে। তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে। তুমি গঠিত যেন স্বপনে এস হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি ধরিয়া রাখি যতনে।। প্রাণের মাঝে তোমারে ঢাকিব ফুলের পাশে বাঁধিয়ে রাখিব তুমি দিবস-নিশি রহিবে মিশি কোমল প্রেম-শয়নে।। 21 Jeo nah, […]
সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে
সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে। সবার মাঝারে তোমারে হৃদয়ে বরিব হে ॥ শুধু আপনার মনে নয়, আপন ঘরের কোণে নয়, শুধু আপনার রচনার মাঝে নহে– তোমার মহিমা যেথা উজ্জ্বল রহে সেই সবা-মাঝে তোমারে স্বীকার করিব হে। দ্যুলোকে ভূলোকে তোমারে হৃদয়ে বরিব হে ॥ সকলই তেয়াগি তোমারে স্বীকার করিব হে। সকলই গ্রহণ করিয়া তোমারে বরিব হে। […]
আমি কান পেতে রই
আমি কান পেতে রই ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারেকোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে– বারে বারে ॥ ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে, কোন্ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে ॥ কে সে মোর কেই বা জানে, কিছু তার দেখি আভা। কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে […]

