| দেখো সখা ভুল করে ভালোবেসো না।
আমি ভালোবাসি বলে কাছে এসো না। তুমি যাহে সুখী হও তাই করো সখা, আমি সুখী হব বলে যেন হেসো না। আপন বিরহ লয়ে আছি আমি ভালো, কী হবে চির আঁধারে নিমেষের আলো। আশা ছেড়ে ভেসে যাই, যা হবার হবে তাই, আমার অদৃষ্ট-স্রোতে তুমি ভেসো না। |
রাগ: বিলাবল তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫ রচনাকাল (খৃষ্টাব্দ): 1888 রচনাস্থান: কলকাতা, দার্জিলিং স্বরলিপিকার: ইন্দিরা দেবী |
Related Articles
একি গভীর বাণী এল
একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ’রে সকল আকাশ আকুল ক’রে॥ সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণের বাণী জাগে, হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে॥ সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে, প্রাণেরে ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে। তার বাঁশির ধ্বনিখানি আজ আষাঢ় দিল আনি, সেই অগোচরের তরে আমার হৃদয় নিল হ’রে॥ […]
নিশিদিন মোর পরানে প্রিয়তম মম
নিশিদিন মোর পরানে প্রিয়তম মম কত-না বেদনা দিয়ে বারতা পাঠালে ॥ ভরিলে চিত্ত মম নিত্য তুমি প্রেমে প্রাণে গানে হায় থাকি আড়ালে ॥ নিশিদিন মোর পরানে প্রিয়তম মম
অন্তরে জাগিছ অন্তরযামী।
অন্তরে জাগিছ অন্তরযামী। তবু সদা দূরে ভ্রমিতেছি আমি ॥ সংসার সুখ করেছি বরণ, তবু তুমি মম জীবনস্বামী ॥ না জানিয়া পথ ভ্রমিতেছি পথে আপন গরবে অসীম জগতে। তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা, তব শুভ আশিস আসিছে নামি ॥ রাগ: বেহাগ তাল: ঝাঁপতাল রচনাকাল (বঙ্গাব্দ): ১৩০০রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮৯৪ স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

