| হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে।
দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥ তোমারে মলিন দেখি ফুলেরা কাঁদিছে সখী শুধাইছে বনলতা কত কথা আকুল বচনে॥ এসো সখী, এসো হেথা, একটি কহো গো কথা– বলো, সখী, কার লাগি পাইয়াছ মনোব্যথা। বলো, সখী, মন তোর আছে ভোর কাহার স্বপনে॥ |
রাগ: মিশ্র কাফি |
Related Articles
যে ছিল আমার স্বপনচারিণী
যে ছিল আমার স্বপনচারিণী তারে বুঝিতে পারি নি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে॥ শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো, তোমারে সহজে পেরেছি বুঝিতে॥ কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে, এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে– আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥ রাগ: ভৈরবী-কীর্তন তাল: দাদরা রচনাকাল […]
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়, এসো এসো এসো তোমার হাসিমুখে । এসো আমার অলস দিনের খেলায় ।। স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায় তরুণ প্রাণের বিফল ভালোবাসায় দিব অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায় ।। দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে, আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে । যে গান হয় নি গাওয়া যে দান হয় নি পাওয়া- […]
অনেক কথা যাও যে ব'লে
অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥ যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে, চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে– তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে। তোমার মনে […]

