প্রেমের ফাঁদ পাতা ভুবনে,
কে কোথা ধরা পড়ে, কে জানে–
গরব সব হায় কখন টুটে যায়, সলিল বহে যায় নয়নে।
এ সুখ-ধরণীতে কেবলই চাহ নিতে, জান না হবে দিতে আপনা–
সুখের ছায়া ফেলি কখন যাবে চলি, বরিবে সাধ করি বেদনা।
কখন বাজে বাঁশি গরব যায় ভাসি, পরান পড়ে আসি বাঁধনে॥
প্রেমের ফাঁদ পাতা ভুবনে,
কে কোথা ধরা পড়ে, কে জানে–
গরব সব হায় কখন টুটে যায়, সলিল বহে যায় নয়নে।
এ সুখ-ধরণীতে কেবলই চাহ নিতে, জান না হবে দিতে আপনা–
সুখের ছায়া ফেলি কখন যাবে চলি, বরিবে সাধ করি বেদনা।
কখন বাজে বাঁশি গরব যায় ভাসি, পরান পড়ে আসি বাঁধনে॥
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে। তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে॥ এসছে তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে, তাই হোক তবে তাই হোক, এসো সহজ মনে। ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়, শিথিল কবরী সাজাতে তোমার লও-না তুলে॥ কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই […]
সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে। সবার মাঝারে তোমারে হৃদয়ে বরিব হে ॥ শুধু আপনার মনে নয়, আপন ঘরের কোণে নয়, শুধু আপনার রচনার মাঝে নহে– তোমার মহিমা যেথা উজ্জ্বল রহে সেই সবা-মাঝে তোমারে স্বীকার করিব হে। দ্যুলোকে ভূলোকে তোমারে হৃদয়ে বরিব হে ॥ সকলই তেয়াগি তোমারে স্বীকার করিব হে। সকলই গ্রহণ করিয়া তোমারে বরিব হে। […]
আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে সুরের আবীর হানবো হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে।। আকাশ আমায় ভরলো আলোয় ওরে পলাশ, ওরে পলাশ রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস ।। আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে দখিন হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন […]
