আর কত দূরে আছে সে আনন্দধাম।
আমি শ্রান্ত, আমি অন্ধ,
আমি পথ নাহি জানি ॥
রবি যায় অস্তাচলে
আঁধারে ঢাকে ধরণী–
করো কৃপা অনাথে হে বিশ্বজনজননী ॥
অতৃপ্ত বাসনা লাগি
ফিরিয়াছি পথে পথে– বৃথা খেলা,
বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে।
আজি সন্ধ্যাসমীরণে লহো শান্তিনিকেতনে,
স্নেহকরপরশনে চিরশান্তি দেহো আনি ॥
Related Articles
আমার নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে আমার স্বপনলোকে দিশাহারা ॥ ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন– আমি চাই নে তপন, চাই নে তারা ॥ যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গো, নিয়ো গো, আমার ঘুম নিয়ো গো হরণ করে। একলা ঘরে চুপ চুপে এসো কেবল সুরের রূপে– দিয়ো গো, দিয়ো গো, আমার চোখের […]
ও আমার মন যখন জাগলি না রে
ও আমার মন যখন জাগলি না রে তোর মনের মানুষ এল দ্বারে। তার চলে যাবার শব্দ শুনে ভাঙল রে ঘুম– ও তোর ভাঙল রে ঘুম অন্ধকারে। মাটির ‘পরে আঁচল পাতি’ একলা কাটে নিশীথ রাতি, তার বাঁশি বাজে আঁধার-মাঝে দেখি না যে চক্ষে তারে। ওরে তুই যাহারে দিলি ফাঁকি খুঁজে তারে পায় কি আঁখি? এখন পথে […]
তুমি আছ কোন্ পাড়া
তুমি আছ কোন্ পাড়া ? তোমার পাই নে যে সাড়া । পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া ।। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা— এর কাছে কি হৃদয়জ্বালা । তোমার সকল সৃষ্টিছাড়া ।। রাঙা অধর, নয়ন কালো ভরা পেটেই লাগে ভালো— এখন পেটের মধ্যে নাড়ীগুলো দিয়েছে তাড়া ।। তুমি আছ কোন […]

