আর কোন মন্ত্র জানি না, জন্মেই দু’চোখ মেলে
তোমাকে দেখেছি
হয়তো জন্মেরও আগে তোমাকে দেখেছি আমি
বাংলাদেশ;
এই হাজা মজা ডোবা ও পুকুর
এই সারি সারি গাছের দেয়াল,
এই নদীর উত্তাল নৃত্য
তোমাকে দেখেছি আমি বাংলাদেশ এক জন্মেরও
বহু জন্ম আগে,
চোখ মেলে তোমাকে দেখেছি দেশ, চক্ষু বুজেও
তোমাকে দেখেছি
তোমার মানচিত্র আমি ভূগোলের বইয়ে নয়
অন্তরে দেখেছি।
শৈশবেই তোমাকে এঁকেছি এই মাটির উঠোনে
এই অঙ্কন শিল্প আমি শিখেই জন্মেছি,
তোমাকে দেখতে দেখতে দেখেছি ঈশ্বর
দেখতে দেখতে দেখেছি বিশ্ব সংসার
প্রিয় জন্মভূমি, বাংলাদেশ,
তোমাকে দেখতে দেখতে চলে যেতে চাই।
Related Articles
এই কবিতার জন্যে
এই কবিতার জন্যে কতোবার বদ্ধ উন্মাদের মতো ঘুরলাম রাস্তায় রাস্তায় কতোবার আগুনে দিলাম হাত, প্রবল তুষারপাত নিলাম মাথায়; এই কবিতার জন্যে পঞ্চপাণ্ডবের মতো আবদ্ধ হলাম জতুগৃহে শুধু এই কবিতাকে ভালোবেসে কতোবার দাঁড়ালাম পরমানু বোমার বিরুদ্ধে কতোবার একা বুক পেতে দাঁড়ালাম আণবিক ক্ষেপণাস্ত্রের সম্মুখে, কবিতাকে ভালোবেসে এই পৃথিবীকে কতোবার বাঁচালাম যুদ্ধ ও ধ্বংসের হাত থেকে। কবিতার […]
যাতায়াত
কেউ জানে না আমার কেন এমন হলো। কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানেনা। নষ্ট রাখীর কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও, কেউ বলেনি ভাল […]
কিছু কিছু দূর খুব কাছাকাছি
মনে হলো এইমাত্র তোমাকে স্পর্শ করেছি এই ঠোঁটে, বানের জলের মতো ধুয়ে দিয়েছি, পুরাতন পলিমাটি সরে গেছে, নতুন চর পড়ার আগেই বুনে দেবো বীজ, তোমার শরীর থেকে মনে হলো বেরিয়ে এলো দ্রাক্ষারস। আমি তোমাকে ছুঁইনি তবুও মনে হলো ছুঁয়েছি শরীর, শরীর কি কথা বলে, নইলে কেন সে অবাক করে দিয়ে খুলে ফেলল ব্লাউজের হুক? তারপর […]

