সঙ্গীত

প্রিয় গান (আমরা এমনই এসে ভেসে যাই)

আমরা এমনই এসে ভেসে যাই –
আলোর মতন, হাসির মতন,
কুসুমগন্ধরাশির মতন,
হাওয়ার মতন, নেশার মতন
ঢেউয়ের মতো ভেসে যাই।
আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি;
আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী;
আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে
জ্যোৎস্নার মতো অলস চরণে,
চপলার মতো চকিত চমকে
চাহিয়া, ক্ষণিক হেসে যাই।
আমরা স্নিগ্ধ, কাণ্ড, শান্তি-সুপ্তিভরা
আমরা আসি বটে, তবু কাহারে দিই না ধরা
আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে
গানে, সুগন্ধে, কিরণে-নিখিলে
স্বপ্নরাজ্য হতে এসে, ভেসে
স্বপ্নরাজ্য দেশে যাই
আমরা এমনই এসে ভেসে যাই –
আলোর মতন, হাসির মতন,
কুসুমগন্ধরাশির মতন,
হাওয়ার মতন, নেশার মতন
ঢেউয়ের মতো ভেসে যাই।

লিখেছেনঃ দ্বিজেন্দ্রলাল রায়
শিল্পীঃ জয়তী চক্রবর্তী।

      Amra emni ese vese jai - Jayati Chakraborty
মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

6 thoughts on “প্রিয় গান (আমরা এমনই এসে ভেসে যাই)

    1. ভালো লাগলেই ভালো। আসুন নিজের ভালো লাগা গুলো অন্যদের সাথে শেয়ার করি গান কবিতা সবই …।

  1. অাগে শুনিনি তবু ভালো লাগলো যে কেনো তাও বুঝিনি।

    রবীন্দ্রনাথের গানের সুরের মত মনে হয়েছে মাঝে মাঝে।

  2. অসাধারণ এই সুর আর কথা আমাকে অন্য এক জগতে নিয়ে যায়।
    আমি আগে শুনেছি এবং সুযোগ পেলে প্রায়ই শুনি।
    অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

Comments are closed.