তোমাকে দেখার পর থেকে কীরকম গণ্ডগোল
হয়ে গেলো সমস্ত জীবন,
ওলটপালট হয়ে গেলো সবকিছু-
সম্পূর্ণ হারিয়ে ফেললাম বুঝ খেই, চিন্তাসূত্র হয়ে গেলো
বিশৃঙ্খল, এলোমেলো;
কেবল তোমারই মুখ দেখি বৃক্ষপত্রে, জ্যোতিস্কমণ্ডলে
উচ্ছল ঝর্নার জলে, বুকশেলফে, পড়ার টেবিলে,
টেলিভিশনের উজ্জ্বল পর্দায়-
এমনকি ডিশ অ্যান্টেনাও ঢেকে দিতে পারেনি তোমার মুখ
রেডিও বা ক্যাসেট খুলেই শুনি তোমার নিবিড় কণ্ঠস্বর।
তোমাকে দেখার পর থেকে কীরকম পাল্টে গেলো
আমার আকাশ
সেখানে এখন শুধু চাঁদের বদলে তুমি ওঠো,
আর একটাই ওঠে সন্ধ্যাতারা, সেও তুমি।
বইগুলো খুলে দেখি সব গ্রন’ জুড়ে শুধু
এই একটাই শব্দ তাতে লেখা-
তোমাকে দেখার পর থেকে অসম্ভব বদলে গেছে
আমার ভূবন
বদলে গেছে জলবায়ু, দিনরাত্রি, ঋতু।
Related Articles
বিষবৃক্ষ ভালোবাসা
তোমার না-থাকা ভালোবেসে কিছু ভুলকে বেধেছি বক্ষে, কিছু বলো নাই-ভুল বৃক্ষকে অবাধে দিয়েছো বাড়তে। তুমি কিই জানতে ওই তরু নয় স্বাস্থ্যোপযোগী,ওতো সেই বিষবৃক্ষ। তুমি কি জানতে ওই ভুল বোধ কতখানি ক্ষতি,নষ্ট ! তাহলে আমার ভুল নির্মাণ-করোনি তা কেন ধ্বংস ? এটুকু জীবনে এই অপচয়,ভুল পথে এই যাত্রা- মিছে কষ্টকে ভালোবেসে এই আত্মহনন যজ্ঞে কেন জল […]
অন্তরাল
মানুষের ভিড়ে মানুষ লুকিয়ে থাকে গাছের আড়ালে গাছ, আকাশ লুকায় ছোট্ট নদীর বাঁকে জলের গভীরে মাছ; পাতার আড়ালে লুকায় বনের ফুল ফুলের আড়ালে কাঁটা, মেঘের আড়ালে চাঁদের হুলস্তুল সাগরে জোয়ার ভাটা। চোখের আড়ালে স্বপ্ন লুকিয়ে থাকে তোমার আড়ালে আমি, দিনের বক্ষে রাত্রিকে ধরে রাখে এভাবে দিবসযামী।
পাপ ও দুঃখের কথা ছাড়া আর কিছুই থাকে না
পাপ ও দুঃখের কথা ছাড়া আর কিছুই থাকে না আয়না ভেঙে বিচ্ছুরণ একদিন বিস্ফোরণ হয় বুক ভেঙে কান্না এলে কান্নাগুলি ছুটে যায় ধূসর অন্তিমে স্বর্গের অলিন্দে- স্বর্গ থেকে তারপর ঢলে পড়ে মহিম হালদার স্ট্রীটে প্রাচীন গহ্বরে মধ্যরাতে। জানলা ভেঙে বৃষ্টি এলে বুকে যে-রকম পাপ হয় যে-রকম স্মৃতিহীন মহিম হালদার কিংবা আমি ও মোহিনী পুরুষের ভাগ্য […]

