বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে
হায়! হায় ! লোকটার ইহকাল পরকাল গেল !
অথচ আর একটু নীচে হাত দিলেই
সে পেতো আলাদ্বীনের আশ্চর্য প্রদীপ,
তার হৃদয় !
লোকটা জানলোই না !
তার কড়ি গাছে কড়ি হল ।
লক্ষ্মী এল রণ-পায়ে
দেয়াল দিল পাহাড়া
ছোটলোক হাওয়া যেন ঢুকতে না পারে !
তারপর একদিন
গোগ্রাসে গিলতে গিলতে
দু’আঙ্গুলের ফাঁক দিয়ে-
কখন খসে পড়েছে তার জীবন-
লোকটা জানলই না !
Related Articles
আমার পঁয়তাল্লিশ মিনিট
নয়টা ত্রিশের সকাল, বাসের জানালায় আমি ‘রেডি দোকান বিক্রী/ভাড়া’ ‘আর্জেন্ট ছবি তোলা’ ‘BIMS এখন নিজস্ব ক্যাম্পাসে। গুলশান আর শাহজাদপুরে’ সব দ্রুত পড়ে নেই আর মন বলল মনেও রাখি। কোনকিছু মিসিং মনে হলো! ‘১০০% ক্যামিকেলমুক্ত আম, গ্যারান্টি!’ সারিসারি দোকানগুলো আর নেই! থাকবেই কেন? ক্যামিকেলমুক্ত ডাইজেস্ট হয়ে গ্যাছে এখন ক্যামিকেলযুক্তের পালা। পপুলার ডায়াগনষ্টিকের পপুলারিটির কপিরাইট আর কত […]
ভূমিহীন কৃষকের গান
৪২. ভূমিহীন কৃষকের গান দুই ইঞ্চি জায়গা হবে? বহুদিন চাষাবাদ করিনা সুখের। মাত্র ইঞ্চি দুই জমি চাই এর বেশী কখনো চাবো না, যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব বিজ্ঞানসম্মত তবু ওটুকু পাবো না এমন কী অপরাধ কখন করেছি! ততোটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই ক্ষোভ নেই লাবন্যের পুষ্টিহীনতায়, যাবতীয় সার ও সোহাগ দিয়ে একনিষ্ঠ […]
কালীদহ
সব কিছুই জানেন তিনি, শুধু জানেন না আমাকে। খরতাপে পুড়ে যায় দেহ, চৈত্র দাহে প্রেম। কাঙ্ক্ষিত আশা। আমাকে না জানিয়ে কাঁদে ঘন কালো মেঘ, মধ্যযামে ভেজা কণ্ঠে রাত জাগা, শিয়াল, ইঁদুর। আয় কাছে আয়, তোকে বৃষ্টি দেব কপালে চন্দন আষাঢ়, শ্রাবণে। আমি নিশ্চিত কেউ কিছু দেবে না আমাকে, শুধু জানি হয়তো বা কেউ থাকবেন জেগে […]
