তোমার পৌঁছতে এত দেরি হল?
পথে ভিড় ছিল?
আমারও পৌছতে একটু দেরি হল
সব পথই ফাটা।
পথে এত ভিড় ছিল কেন?
শবযাত্রা?কার মৃত্যু হল?
আমাদের চেনা কেউ না তো?
এই তো সেদিন যোগো গেল
দৌড়ে গেল,এখনও ফিরল না।
আগে পরে শঙ্কর,বিমল।
আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায়
দুরের সমুদ্রে চলে যায়
কালো নুলিয়ারা যায় যে-রকম বিলীনের দিকে।
আরও যাবে,আমরাও যাবো।
লোক্যাল ট্রেনের মতো বেশ ঘন ঘন
আসছে যাচ্ছে মৃত্যু আজকাল।
তোমার কেমন মৃত্যু ভাল লাগে?
আমি?সেরিব্রাল?
মৃত্যুর কথায় রাগ হল?
মৃত্যুর প্রসঙ্গ তবে থাক
জীবনের আলোচনা হোক।
Related Articles
আন্দোলন
ময়দান ভারি হয়ে নামে কুয়াশায় দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ঞচূড়া? নিচু হয়ে বসে হাতে তুলে নিই তোমার ছিন্ন শির, তিমির। নিহত ছেলের মা আকাশ ভরে যায় ভস্মে দেবতাদের অভিমান এইরকম আর আমাদের বুক থেকে চরাচরব্যাপী কালো হাওয়ার উত্থান এ ছাড়া আর কোনো শান্তি নেই কোনো অশান্তিও না।
যোগসূত্র
তোমার ভেতরে আগুন আমি জেনেছি তোমার ভেতরে সাগর আমি জেনেছি তোমার ভেতরে শূন্যতা আমি জেনেছি তোমার ভেতরে মৌনতা আমি জেনেছি তোমার ভেতরে আকাশ আমি জেনেছি তোমার ভেতরে জমিন আমি জেনেছি তোমার ভেতরে ক্ষমতা আমি জেনেছি তোমার ভেতরে মমতা আমি জেনেছি। তোমার ভেতরে বছর নিয়েছি লীজ তোমার ভেতরে বপন করেছি বীজ।
গর্ভধারিনী
বন্ধ চোখের অন্ধকারে যে আলোয় তোমাকে দেখি, তেমনই কি আলোকিত আধার তোমার গর্ভ? শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে তোমার কোলে যে উষ্ণতা, তেমনই কি মমতা মাখা ওম ওম তোমার জঠর? নৈঃশব্দের নিরবতা ভেঙে অস্ফুট যে শব্দ ফিসফিস করে, তেমনই কি মৌনতার গানে মুখরিত তোমার অন্তর? ঝিনুক যেমন শক্ত শাঁসে আগলে রাখে মুক্তো, তেমনই কি […]

