হ্যালো, হ্যালো কখন আসছ তুমি ?
কোথায় মেঘ ? কোথাও মেঘ নেই ।
হ্যালো,হ্যালো,বৃষতি যদি নামে ?
ভিজবে,হ্যালো ভিজবো,অনায়াসে
গাছপালারা যেমন করে ভেজে
ভিজলে তৃণ রাজার ছেলে হয়
হ্যালো,হ্যালো বলছি ভিজবো জলে
ভেজা মাঠির গন্ধ হবে তুমি
আমি তাতে ছড়াবো ডালপালা।
শুনতে পাচ্ছো ? হ্যালো হ্যালো হ্যালো
বেরিয়ে পড়,আকাশে রামধনু
উঠবে,হ্যালো উঠবে এবার রোদ
রোদের হাতে বর্শা,হ্যালো হ্যালো
তোমার পায়ের ঘুঙুর শুনতে পেলে
সমস্ত মেঘ,আধাঁর খসে হ্যালো
সমস্ত মেঘ আধাঁর,হ্যালো হ্যালো
সমস্ত মেঘ,হ্যালো,হ্যালো হ্যালো।
Related Articles
তুমি ডাক দিলে
২৪. তুমি ডাক দিলে একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল, কতো হুলুস্থূল অনটন আজম্ন ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ঠ কষ্ঠ সব নিমিষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবো পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব পথে এতোটুকু দেরিও করবো না। তুমি ডাক দিলে সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরোদ্যান হবো, তুমি রাজি হলে যুগল আহলাদে এক […]
বলছিলাম কী
বলছিলাম- না, থাক্ গে| যা হচ্ছে হোক, কে খণ্ডাবে লেখা থাকলে ভাগ্যে| পাকানো জট, হারানো খেই, চতুর্দিকের দৃষ্যপট এখনও সে-ই– শক্ত করে আঁকড়ে-ধরা চেয়ারের সেই হাতল| বিষম ভয়, কখন হয় ক্ষমতার হাতবদল| বলছিলাম– না, থাক্ গে! কী আসে যায় হাতে নাতে প্রমাণ এবং সাক্ষ্যে| মোড়লেরা ব্যস্ত বেজায় যে যার কোলে ঝোল টানতে| সারটা দেশ হাপিত্যেশে, […]
শেষ উপহার
যাহা-কিছু ছিল সব দিনু শেষ করে ডালাখানি ভরে_ কাল কী আনিয়া দিব যুগল চরণে তাই ভাবি মনে। বসন্তে সকল ফুল নিঃশেষে ফুটায়ে দিয়ে তরু তার পরে এক দিনে দীনহীন, শূন্যে দেবতার পানে চাহে রিক্তকরে। আজি দিন শেষ হলে যদি মোর গান হয় অবসান, কাল প্রাতে এ গানের স্মৃতিসুখলেশ রবে না কি শেষ। শূন্য থালে মৌনকণ্ঠে […]

