০১
ছি কুত্ কুত্ কুত্,
শিরশিরি দেয় যখন-তখন
অশরীরি ভুত।
ছি কুত্ কুত্ কুত্,
এবড়ো-তেবড়ো ছড়ি ঘোরায়
অশরীরি ভূত ।
ছি কুত্ কুত্ কুত্,
ছিন্ন মুন্ডে ভেংচি কাটে
অশরীরি ভূত ।
ছি কুত্ কুত্ কুত্,
ভূতের জ্বালায় শুন্যে লাফায়
কলিমুদ্দির পুত ।
০২
মামদো ভূতের ছানা
তাইনা দেখে ভয়ে কাঁপে
রহিমুদ্দির নানা ।
ব্যাপারটা কি কাঁপছে কেন
নানা বুড়ো-খোকা,
ভূতের চোখে আগুন ওরে
মাথায় শুয়োপোকা ।
Related Articles
কবির ইচ্ছা
হাঁটতে হাঁটতে পার হয়ে গেছি তপ্ত দুপুর; এখন বিকেল। সামনে সন্ধ্যা। কার যেনো সুর_ ইশারায় ডাকে, আয় আয় হাঁকে আমার নামেই আসছে রাত্রি গভীর কালো কে যেনো বলছে, দুয়ারে অতিথি প্রদ্বীপ জ্বালো। আলোর খেলাতো দেখেছি আগেও অনেক আমি। এখন রাতের উষ্ণ হাতের স্পর্শ কী পাবো? পাই বা না পাই, আমি চলে যাই দূর দিগন্তে খেলা […]
তুমি যেখানেই যাও
তুমি যেখানেই যাও, কোনো চকিত মুহুর্তের নিঃশব্ দতায় হঠাৎ শুনতে পাবে মৃত্যুর গম্ভীর, অবিরাম পদক্ষেপ | আর, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে ? তুমি যেখানেই যাও আকাশের মহাশূণ্য হ’তে জুপিটারের তীক্ষ্ণ দৃষ্টি লেডার শুভ্র বুকে পড়বে |
চড়াই
মদ না খেলেও স্ট্রোক না হলেও আমার পা টলে যায় ভূমিকম্প উঠে আসে বুকে ও মাথায় মোবাইল টাওয়ার চিত্কার করে চড়াই পাখীরা পরে থাকে মরে ওদের আকাশ ফুরিয়ে গেছে আকাশ চুরি করেছে তস্করে পরে থাকে, বড়ই একাকী চড়াইপাখি পালকে কী জংলি ছাপ ঠোঁটে, চোখে লেগে ও কি নীল পাশে থাকে খড়কুটো, একে ফর্টিসেভেন এভাবেই শেষ […]
