কবিতা লেখার জন্যে ছুটি চাই।
দিল্লিতে পছন্দ মতো সরকার চাই।
আয়করে বেশি করে ছাড় চাই।
সপ্তাহে সপ্তাহে চাই দূরভাষে ছেলের বচন।
চাই শীত দীর্ঘ হোক শেষ রাতে মধুর স্বপন।
বৃষ্টি হোক মধ্যরাতে
ধান হোক পান হোক স্বাগত সন্ধ্যায়
৬৫ ডেসিবলে গান হোক পাড়ায় জলসায়।
স্বপ্ন ও বাস্তবে মিশে বেঁচে থাকা চাই
চাই সব কিছু কিছু
কেতকীর জন্যে চাই বৎসরান্তে একটি কবিতা।
Related Articles
ফের ফিরেছি হৃদয় নিয়ে
বন্ধু এসো জলসা করি ফের ফিরেছি হৃদয় নিয়ে বাঁধ ভেঙেছি অচিনপুরের পার মেলাবো গান শুনিয়ে আজকে রাতে চাঁদের হাটে তোমার চুলের মেঘ ভেসেছে বেলি ফুলের গন্ধে মাতাল বালক বাতাস গান বেঁধেছে তোমার ছিপে মন গেঁথেছে যাবো কোথা বিদায় নিয়ে? কাঁটার ডগায় থাকতে ঝুলে ফের ফিরেছি হৃদয় নিয়ে। ওই দেখো ওই ডালিম পাতা ছড়ার তালে ছন্দ […]
দৃশ্যপট
দৃশ্যপট চিরস্থির। তবু কেউ নড়ে ওঠে গাছে শিরায় সন্ধিতে তার দীর্ঘশ্বাস, বাতাসে লবণ রক্তের গতির মধ্যে যেন তার বার্তা লেগে আছে মজ্জায় কি গলে যাও হে অদৃশ্য, হলুদ দ্রবণ? বস্তুর আস্বাদ চোখ লোলজিহ্বা বিস্বাদে মিলন বিবর্ণ বাতাসে তাই লালা ঝরে অদ্ভুত ক্ষুধার এদিকে আয়ুতে বেঁধে কৃপণের কয়েকটি দিন_ অপব্যয়ে ভরে গিয়ে আজ বলি তোমার সুধার […]
প্রভাতী
ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠ রে! ঐ ডাকে যুঁই-শাখে ফুল-খুকি ছোটরে! রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ঐ, দারোয়ান গায় গান শোন ঐ, রামা হৈ!’ ত্যাজি নীড় করে ভিড় ওড়ে পাখি আকাশে এন্তার গান তার ভাসে ভোর বাতাসে। চুলবুল বুলবুল শিস্ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমণি উঠবে! খুলি হাল তুলি পাল ঐ তরী […]

