রাস্তাঘাটে আজকাল আর কারও সঙ্গে দেখা হয় না।
তার প্রধান-প্রধান কারণগুলো এইরকম,
সেইসব রাস্তাঘাট আর নেই
সেইসব লোকজনও আর নেই।
কিন্তু তাই বলে, ‘কারও সঙ্গে দেখা হয় না’,
এ-কথার এই মানে নয় যে
আজকাল রাস্তাঘাট একদম ফাঁকা, শুনশান।
আসল কথাটা খুব খারাপ,
তবু বলেই ফেলি,
আসল কথাটা হল,
আজকাল রাস্তাঘাটে যাদের দেখা যায়,
তাদের আমি মানুষ বলে গণ্য করি না।
Related Articles
কথোপকথন-২৯
-দুরে চলে যাও। তবু ছায়া। আঁকা থাকে মেঘে।যেন ওড়ে বাতাসের সাদা বারান্দায় বালুচরী বহু বর্ণময় । গান শেষ তবু তখনো তার প্রতিধ্বনিরা দশ দিকে। যেন শুধু তুমি তোমারই সব মুরররতিতে ঠাসা মিউজিয়াম ট্রামলাইনের,ছাইগাদার গর্তে গভীর কলকাতায়। কী করে এমন পারো তুমি নন্দিনী? -সহজ ম্যাজিক।শিকবে কি? রুমালটা দাও,ঘন গিঁটে চোখ দুটো বাঁধি।তারপরে যাদুকাঠিটাকে ছুঁইয়ে দি, কাছে […]
মা দিবস
মা তো আছেন সব দেখে নিবেন, বুঝে নিবেন, সামলে নিবেন এখন, যখনতখন, অকাতরে, নির্বিচারে সব ভার চাপাই- বন্দিনী মা, আমাদের করতলে! একাকিনী! নিঃশ্বাস ভারী, কুঁজো হয়ে মুখ বুঁজে শিঁরায় টান পড়া পায়ে ছুটাছুটি আমাদের আব্দারে, বেঢপ বেয়াদবির আহ্লাদে! মাঝে মাঝে মা চ্যাচাঁন অস্থিরতায় দাপিয়ে চলেন এ ঘরে, ও ঘরে- সচকিত ছেলে প্রিয়া কে বোঝায় আরে […]
কবিদের প্রতি নারীগণ
তিনি যেদিকে লইয়া যাইবে আমাকে সেই দিকেই যাইবো। ভাবিয়াছিলাম দিন আমার এমনি করিয়া হয়তো কাটিয়া যাইবে অথচ, তাহার সহিত না গিয়া যদি অগ্নিকুন্ডে ঝাঁপ দিতাম তাহা হইলে পাইতাম নিষ্কৃতি, নিস্তার। তবুও গিয়াছিলাম তাহার সহিত। পথিমধ্যে এক খঞ্জের সহিত সাক্ষাৎ তিনি একতারা না বাজাইয়া, আমাকে অবলোকন করিলেন দুই, এক, মিনিট বলিলেন, দিন সমান যায় না আঁকাবাঁকা […]

