রাস্তাঘাটে আজকাল আর কারও সঙ্গে দেখা হয় না।
তার প্রধান-প্রধান কারণগুলো এইরকম,
সেইসব রাস্তাঘাট আর নেই
সেইসব লোকজনও আর নেই।
কিন্তু তাই বলে, ‘কারও সঙ্গে দেখা হয় না’,
এ-কথার এই মানে নয় যে
আজকাল রাস্তাঘাট একদম ফাঁকা, শুনশান।
আসল কথাটা খুব খারাপ,
তবু বলেই ফেলি,
আসল কথাটা হল,
আজকাল রাস্তাঘাটে যাদের দেখা যায়,
তাদের আমি মানুষ বলে গণ্য করি না।
Related Articles
প্রেম
We must Love one each other or die–W.H.Auden না, প্রেম সে কোন ছিপছিপে নৌকো নয়- যার চোখ, মুখ, নাক ঠুকরে খাবে তলোয়ার-মাছের দঙ্গল, সুগভীর জলের জঙ্গলে সমুদ্রচারীর বাঁকা দাঁতের জন্যে যে উঠেছে বেড়ে, তাকে, হ্যাঁ, তাকে কেবল জিজ্ঞেস ক’রো, সেই বলবে না, প্রেম সে কোনো ছিপছিপে নৌকো নয়, ভেঙে-আসা জাহাজের পাটাতন নয়, দারুচিনি দ্বীপ নয়, […]
কবর
এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালী ঊষায় সোনামুখে তার আমার নয়ন ভরি, লাঙ্গল লইয়া ক্ষেতে […]
পর্বত
ছোটোবেলায় উঠোনের কোণে স্বপ্নের মতো একরত্তি লাল একটা ঘাসফুল দেখে বিভোর হ’য়ে গিয়েছিলাম। তারপর কতো ভোরে সেই একরত্তি ফুল হ’য়ে উঠোনের কোণে আমি অত্যন্ত নি:শব্দে ফুটেছি। আট বছর বয়সে আমার খুব ভালো লেগেছিলো ডালিমের ডালে ঘুমের মতোন ব’সে থাকা দোয়েলটিকে। তারপর অসংখ্য দুপুরে আমি ঘুম হ’য়ে ডালিমের শাখায় বসেছি। পুকুরে পানির সবুজ কোমল ঢেউ হয়েছি […]

