তুমি জেনেছিলে মানুষে মানুষে
হাত ছুঁয়ে বলে বন্ধু
তুমি জেনেছিলে মানুষে মানুষে
মুখোমুখি এসে দাঁড়ায়
হাসি বিনিময় করে চলে যায়
উত্তরে দক্ষিণে
তুমি যেই এসে দাঁড়ালে-
কেউ চিনলো না কেউ দেখলে না
সবাই সবার অচেনা!
Related Articles
অসমাপ্ত কবিতা
মাননীয় সভাপতি ….। সভাপতি কে? কে সভাপতি? ক্ষমা করবেন সভাপতি সাহেব, আপনাকে আমি সভাপতি মানি না। তবে কি রবীন্দ্রনাথ? সুভাষচন্দ্র বসু? হিটলার? মাও সে তুং? না, কেউ না, আমি কাউকে মানি না, আমি নিজে সভাপতি এই মহতী সভার। মাউথপিস আমার হাতে এখন, আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, (একজন অবশ্য […]
তুরুপের তাস
তুরুপের তাস চোখ দুটো খুলে নিয়ে যাও ও চোখের স্বপ্ন পূরণ হয় না, ঘুটঘুটে আঁধারে খেয়েছে । স্বপ্ন এসে দরজার বাইরে কড়া নাড়তেই সিঁদ কাটা চোরের স্বপ্ন চুরি; কাঠ-পুতলির বানোয়াট স্বপ্নে রাত কাটে ভাঙাগড়ার প্রাসাদে জুয়াড়ি বেশে বিধাতা । তুরুপের মত ওলটপালট জীবনে সর্বস্ব বিকোয় জুয়ার দানে । চোখ দুটো ছিঁড়ে নিয়ে যাও ও […]
সমুদ্রকাল
অভিঘাত ভেদ করে কাঠ ও কিউবিকল পলিমার। জভিঘাত ঢেউ জাহাজের খোল ইম্প্যাক্ট জোন। টানা গুঞ্জন সচল ইঞ্জিন রুম। অপার সাগরে মিউজিক সিস্টেম রবীন্দ্রসঙ্গীতঃ ‘কে সে যায় ফিরে ফিরে ব্যাকুল নয়ন নীরে’ অভিঘাত মরণশীল হার্ট বিট। পেট, নোঙ্গর-বন্ধ অধুনা বন্দরে খোল তবুও ঘুরছে ফিরছে ছড়াচ্ছে নোম্যাড মেঘের পুলিশ ওরা খুঁজছে কৃষ্ণগহ্বর দেশ ও কালে […]

