শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার
জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা
ভূবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য
অপলক মুখশ্রীর শান্তি একঝলক;
শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু
কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত
শুধু কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়।
মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, মুধু কবিতার
জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।
Related Articles
এক নদী
তোমার মুখ ভাবলে, এক নদী বুকে আমার জলের ধারা তোলে; সামনে দেখি ভরা ভাতের থালা ঝালের বাটি উপচে পড়ে ঝোলে। পিঠার মতো হলুদ মাখা চাঁদ যেনো নরম কলাপাতায় মোড়া; পোড়া মাটির টুকরো পাত্রকে স্মৃতি কি ফের লাগাতে পারে জোড়া! নীল বইচা মাছের মতো চোখ স্বপ্নে আমায় কুশল পুছে রোজ_ ‘ভালো কি আছো?’ হায়রে ভালো থাকা! […]
সকল ছন্দের মধ্যে আমিই গায়ত্রী
ছিলাম বাসনা-লঘু, ছন্দ এসে আমাকে সুসি’র হতে বলে প্রিয় বয়স্যের মতো তার দন্তপঙ্ক্তি আমি তাকে দূর হয়ে যেতে বলি নতুন বন্ধুর খোঁজে আমি ছন্দহীন হতে হতে ক্রমশ ধর্মদ্রোহী আগোপন পাষন্ড হয়ে যাই। তবু সে দরজার কাছে মুখ চুন, আমি তাকে পালঙ্কের নিচ থেকে জুতো মুখে করে আনতে হুকুম করেছি! দ্বিধা নেই, সে এনেছে, সমালোচকের কানে […]
দশ বছর পর
আজ থেকে গুনগুনে ঠিক দশ বছর পর যখন তোমার ছোট্ট মেয়েটি বই খুলে বসবে, বইয়ের পাতায় পাতায় লেখা থাকবে আমার নাম; আমার কবিতা- কবি পরিচিতি পড়ে ঠিক শিউড়ে উঠবে তুমি থরথর হাতে তুলে নেবে বই; একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার সহ কত ভাবে যে পুরস্কৃত !! তখন কি মেয়েটাকে আমার পরিচয় দেবে ? আমি কে […]


