আতাচোরা পাখিরে
কোন তুলিতে আঁকি রে
হলুদ ?
বাঁশ বাগানে যইনে
ফুল তুলিতে পাইনে
কলুদ
হলুদ বনের কলুদ ফুল
বটের শিরা জবার মূল
পাইতে
দুধের পাহাড় কুলের বন
পেরিয়ে গিরি গোবর্ধন
নাইতে
ঝুমরি তিলাইয়ার কাছে
যে নদিটি থমকে আছে
তাইতে
আতাচোরা পাখিরে
কোন তুলিতে আঁকি রে
—হলুদ ?
Related Articles
আমি সেই অবহেলা
আমি সেই অবহেলা আমি সেই নতমুখ নিরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ আমাকে গ্রহন কর উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেয়া ঘোলাটে চাঁদ আমাকে আর কী বেদনা দেখাবে তপ্ত শীশার মতন পুড়ে পুড়ে একদিন পাথর হয়েছি শেষে হয়েছি জমাট শিলা তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে একরাশ […]
চৈতী হাওয়া
হারিয়ে গেছ অন্ধকারে-পাইনি খুঁজে আর, আজ্কে তোমার আমার মাঝে সপ্ত পারাবার! আজ্কে তোমার জন্মদিন- স্মরণ-বেলায় নিদ্রাহীন হাত্ড়ে ফিরি হারিয়ে-যাওয়ার অকূল অন্ধকার! এই -সে হেথাই হারিয়ে গেছে কুড়িয়ে-পাওয়া হার! শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল? আঁধার দীঘির রাঙলে মুখ, নিটোল ঢেউ-এর ভাঙলে বুক,- কোন্ পূজারী নিল ছিঁড়ে? ছিন্ন তোমার […]
আমার হবে না, আমি বুঝে গেছি
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ ! আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! ক্ষমা করবেন বৃক্ষ, আপনার শাখায় আমি সত্য পাখি বসাতে পারবো না ! বানান ভীষণ ভুল হবে আর প্রুফ সংশোধন করা যেহেতু শিখিনি ভাষায় গলদঃ আমি কি সাহসে লিখবো তবে সত্য পাখি, সচ্চরিত্র ফুল ? আমার […]

