সকল প্রতাপ হল প্রায় অবসিত…
জ্বালাহীন হৃদয়ের একান্ত নিভৃতে
কিছু মায়া রয়ে গেলো দিনান্তের,
শুধু এই –
কোনোভাবে বেঁচে থেকে প্রণাম জানানো
পৃথিবীকে।
মূঢ়তার অপনোদনের শান্তি,
শুধু এই –
ঘৃনা নেই, নেই তঞ্চকতা,
জীবনজাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু।
Related Articles
উপসংহার
১২. উপসংহার আমার যত শুভ্রতা সব দেবো, আমি নিপুণ ব্লটিং পেপার সব কালিমা, সকল ব্যথা ক্ষত শুষেই নেবো। ২৪.৭.৮০
বন্ধুকে মনে রাখার কিছু ৩
নরক-শয্যায় বৃথা আমাদের শূণ্য হুতাশন, আজ মনে হয়ঃ নিরন্তর শোকের হাতের আঙ্গুল আমরা সব! কিছু-নেই-দুঃখের ভেতর ধ্বংসময় ক্ষণিক পাগল! যেখানে প্রশান্তি নেই মানুষের লোকক্ষত গাঁথা, সেখানে মৃত্যু, শুধু মৃতের ঘুমের অন্ধকার; গ্রীনরোডের পুষ্পিত শাড়ীর মতো মনে হয়না পৃথিবীকে তাই আর, ইসলামপুরের পুষ্পস্তবকের মতো পৃথিবীর নারীর হৃদয়! তাই বলি তোমাদের একমাত্র মৃত্যুই সুন্দর চাঁদের মতোন আত্মা […]
শেষ উপহার
যাহা-কিছু ছিল সব দিনু শেষ করে ডালাখানি ভরে_ কাল কী আনিয়া দিব যুগল চরণে তাই ভাবি মনে। বসন্তে সকল ফুল নিঃশেষে ফুটায়ে দিয়ে তরু তার পরে এক দিনে দীনহীন, শূন্যে দেবতার পানে চাহে রিক্তকরে। আজি দিন শেষ হলে যদি মোর গান হয় অবসান, কাল প্রাতে এ গানের স্মৃতিসুখলেশ রবে না কি শেষ। শূন্য থালে মৌনকণ্ঠে […]

