তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে
এই দেশে বসতি করে শান্তি শান্তি শান্তি
তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে
সফলতার দীর্ঘ সিঁড়ি, তার নিচে ভুল-ভ্রান্তি
কিছুই জানতে পারিনি আজ, কাল যা-কিছু আনতে
তার মাঝে কি থাকতো মিশে সেই আমাদের ক্লান্তির
দু-জন দু-হাত জড়িয়ে থাকা–সেই আমাদের শান্তি?
তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে।
বেশ কিছুদিন সময় ছিলো–সুদুঃসময় ভাঙতে
গড়তে কিছু, গড়নপেটন–তার নামই তো কান্তি?
এ সেই নিশ্চেতনের দেশের শুরু না সংক্রান্তি–
তোমার হাত যে ধরেইছিলাম তাই পারি নি জানতে।
Related Articles
চিরচিত্র
এইতো তোমার স্পষ্ট সমাজ-সংসার-ঘরদোর, এই যে তোমার প্রিয় দৃশ্যমান শস্যের প্রান্তরহরিৎ প্রতালি আর বহমান লাবণ্যের ধারা; সুখী গৃহকোণ ছিরে সবুজের ধারাবাহিকতা- দক্ষিণ সমুদ্র থেকে ভেসে আসা বিহ্বল বাতাস, চালবাহী বিদেশী জাহাজ, নীল নাবিকের গলা, সমতল জলের ওপরে ভাসমান মূল্যবোধ- তোমর এ-সব কিছু সমসৃণ জীবনের দায়! বিপরীত চিত্রটিও আঁকা আছে চোখের সম্মুখে; পদ্মা ও মেঘনা জুড়ে […]
মাতৃভূমির জন্য
আমার বয়স তখন কতোই বা ! চার কিংবা পাঁচ। অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাশ কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া- আকাশে মিলিয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির শেষপ্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল, আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম, সবাই আতঙ্কে ‘রায়ট লাগছে, রায়ট […]
ব্যবধান
৫৬. ব্যবধান অতো বেশ নিকটে এসো না, তুমি পুড়ে যাবে, কিছুটা আড়াল কিছু ব্যবধান থাকা খুব ভালো। বিদ্যুত সুপারিবাহী দু’টি তার বিজ্ঞানসম্মত ভাবে যতোটুকু দূরে থাকে তুমি ঠিক ততোখানি নিরাপদ কাছাকাছি থেকো, সমূহ বিপদ হবে এর বেশী নিকটে এসো না। মানুষ গিয়েছে ভূলে কী কী তার মৌল উপাদান। তাদের ভেতরে আজ বৃক্ষের মতন সেই সহনশীলতা […]

