মনে মনে বহুদূর চলে গেছি ৷
যেখান থেকে ফিরতে হলে আরো
একবার জন্মাতে হয় ৷
জন্মেই হাঁটতে হয়,
হাঁটতে-হাঁটতে, হাঁটতে-হাঁটতে
একসময় যেখান থেকে শুরু
করেছিলাম সেখানে পৌঁছুতে পারি ৷
পথ তো একটা নয় –
তবু, সবগুলোই ঘুরে ফিরে, ঘুরে ফিরে
শুরু আর শেষের কাছে বাঁধা
নদীর দু – প্রান্তের মূল
একপ্রান্তে জনপদ অন্যপ্রান্ত জনশূণ্য
দুদিকেই কূল, দুদিকেই এপার-ওপার,
আসা-যাওয়া, টানাপোরেন –
দুটো জন্মই লাগে ৷
মনে মনে দুটো জন্মই লাগে ৷
Related Articles
সব কথা তোমাকে জানাবো ভেবেছিলাম
সব কথা তোমাকে জানাবো ভেবেছিলাম, কিনে এনেছিলাম আকাশী রঙের হাওয়াই চিঠি, সে চিঠির অক্ষরে অক্ষরে লেখা যেত, কেন তোমাকে এখনো চিঠি লেখার কথা ভাবি, আমাদের উঠোনে কামিনী ফুলগাছে এবার বর্ষায় ফুলের ছড়াছড়ি, তুমি আরেকটু কাছে থাকলেই বৃষ্টিভেজা বাতাসে সে সৌরভ তোমার কাছে পৌঁছাতো। আর তোমার উপহার দেওয়া সেই স্বচ্ছন্দ বেড়ালছানা এখন এক মাথামোটা অতিকায় হুলো, […]
শূন্যে শূন্যতা নেই
শূন্যতার সবটুকু দেখেছো ! সব অশোভনীয় শূন্যতা কিনে নিয়েছি, দিন-রাত খাইয়ে শূন্যতা পুষেছি । অনল যৌবনা চোখে যা শূন্যতা ভেবেছো যা কিছু ভেবেছ বেদনার খোরখাতা, একফালি চাঁদ শূন্য ছিল, শূন্যে আঁধার ছিল তাই আঁধারকেই শূন্যতা ভেবেছো । তোমার অতীত, বর্তমান, ভবিষ্যতের পথে যত শূন্যতা টিকিট কেটেছিল, পথ ভুলিয়ে নিয়ে এসেছি নিজ ঠিকানায় । […]
ধ্বংস হোক সব, জন্ম থেকে শব
তবে সব ধ্বংস হোক আজ থেকে আলোকবর্তিকা আয়োজনে প্রতি মুহূর্তে ঝলসে উঠুক ঘরবাড়ি ধ্বংস হোক সব, জন্ম থেকে শব ।। তবে সব ছাই হয়ে যাক প্রেমিকের মরদেহে সাপুড়ে নাচুক নাগিনী খেলা কবি আর কবিতা- একসাথে জানাজায় নামুক, কফিনের ভেতর চিৎকার করে উঠুক জাহান্নামী শব্দ আজ সব পুড়িয়ে ফেল অভিমানী ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাক সুদূর […]

